কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: সব্যসাচী অধ্যায়ের অবসান৷ দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিধাননগরের মেয়র পদে শপথ নিলেন পুরনিগমের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী৷ ডেপুটি মেয়র পদেই থাকলেন তাপস চট্টোপাধ্যায়৷ অভিজ্ঞতার উপর ভরসা রেখে দলের পুরনো যোদ্ধা অনীতা মণ্ডলকে চেয়ারপার্সন পদে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
[ আরও পড়ুন: ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আত্মহত্যা, ব্যাহত পরিষেবা]
শনিবার শপথ শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান কৃষ্ণা চক্রবর্তী৷ তিনি বলেন, ‘‘আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ৷ বিধাননগরের মেয়রের দায়িত্ব নিয়ে আমি সকলের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই কাজ করব৷ কোনও ভেদাভেদ থাকবে না৷ উনি আমাদের মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করার শিক্ষা দিয়েছেন৷ সেই পথেই আমিও হাঁটব৷ জাতপাত, ধর্মের ভিত্তিতে কোনও ভাগ থাকবে না৷’’ এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা৷ ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, পূর্ণেন্দু বসু৷ অনুষ্ঠানে দেখা যায় রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষকেও৷
[ আরও পড়ুন: শমীক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা, মুখ খোলায় বিজেপি নেত্রীকে হুমকির অভিযোগ ]
লোকসভা নির্বাচনের সময় থেকেই তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে উঠেছিলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷ কখনও আলটপকা বা কখনও দলবিরোধী মন্তব্য করে তৃণমূলকে চাপে ফেলছিলেন তিনি৷ এর মধ্যে একাধিকবার বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গেও প্রকাশ্যে সাক্ষাৎ করেন তিনি৷ অবশেষ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করে শাসকদল৷ মাঠে নামেন খোদ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিধাননগরের কাউন্সিলরা৷ এবং সেই অনাস্থাকে চ্যালেঞ্জ করে হাই কোর্ট যান সব্যসাচী৷ জিতেও আসেন৷ তবে আশ্চর্যজনক ভাবে সঙ্গে সঙ্গে ইস্তফা দেন তিনি৷ এরপরই বিধাননগর পুরনিগমের পরবর্তী মেয়রের নাম নিয়ে চর্চা শুরু হয়৷ উঠে আসে রাজ্যের মন্ত্রী সুজিত বসু, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ও চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর নাম৷ দীর্ঘদিনের সেই প্রশ্নের উত্তর মিলল শনিবার৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ