Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নারী সুরক্ষা

নারী সুরক্ষায় বাড়তি নজর, ৪০টি স্কুটি ও গাড়ি নিয়ে পথে নামছে নতুন বাহিনী

সোমবার ৬৭ টি স্কুটি ও গাড়ি নিয়ে তৈরি এই বাহিনীর উদ্বোধন করবেন পুলিশ কমিশনার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ২০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ২০:২১

options
link
নারী সুরক্ষায় বাড়তি নজর, ৪০টি স্কুটি ও গাড়ি নিয়ে পথে নামছে নতুন বাহিনী zoom
Advertisement

অর্ণব আইচ: মহিলাদের নিরাপত্তায় শহরের রাস্তায় নামছে নতুন বাহিনী। এই বাহিনীর একটি বড় অংশ জুড়ে রয়েছে মহিলা পুলিশ। রয়েছেন সার্জেন্টরাও। সোমবার লালবাজারে মোট ৬৭টি স্কুটি ও গাড়ি নিয়ে তৈরি এই বাহিনীর উদ্বোধন করবেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।

লালবাজার সূত্রে খবর, দিন বা রাত কোনও সময়ই মহিলারা যাতে বিপদের মুখে না পড়েন, তার জন্যই তৈরি করা হয়েছে এই বাহিনী। এই বাহিনীতে থাকছে প্রায় ৪০টি স্কুটি। তার মধ্যে দশটি ‘উইনার্স’-এর নতুন টিম। একই সঙ্গে এই বাহিনীতে থাকছে আরও কুড়িটি টহলদার গাড়ি। এ ছাড়াও সাতটি ‘শক্তি’-র গাড়িও থাকছে। কলকাতার ৯টি ডিভিশনে এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছে গাড়ি ও স্কুটিগুলিকে, যাতে প্রায় প্রত্যেকটি থানা এলাকায় সেগুলি তৈরি থাকে। সম্প্রতি পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে নারী ও বৃদ্ধ-বৃদ্ধাদের সুরক্ষার জন্য নতুনভাবে তৈরি হওয়া কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপে রয়েছে ‘প্যানিক বাটন’। এতে হাতে গেলেই সরাসরি ১০০ ডায়ালে কলটি সংযুক্ত হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই লালবাজার থেকে আসবে ফোন। কোনও মহিলা এই প্যানিক বাটনে হাত দেওয়ার পর তাঁর সমস্যার কথা বললেই লালবাজারের পক্ষ থেকে এই নারী সুরক্ষা বাহিনীকে জানানো হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে মহিলাদের উপর হামলা খাস কলকাতায়, আক্রান্ত জয় গোস্বামীর মেয়ে]

নারী সুরক্ষা বাহিনীর কোনও স্কুটি বা গাড়ি এসে হাজির হবে মহিলাকে সাহায্য করতে। এ ছাড়াও সরাসরি কোনও মহিলা বিপদে পড়লে ১০০ ডায়ালে ফোন বা পুলিশকে অন্যভাবে জানালেও ঘটনাস্থলে পৌঁছে যাবে এই পুলিশবাহিনী। পুলিশের সূত্র জানিয়েছে, এই নতুন বাহিনী শহরের বিভিন্ন জায়গায় টহল দেবে। মেয়েদের স্কুল, কলেজ ও ছুটির দিনে শহরের যে জায়গাগুলিতে মানুষের ভিড় জমনে ওঠে, সেই জায়গাগুলির উপরও নজর চালাবে এই নতুন গাড়িগুলি। সামনেই বড়দিন ও নববর্ষ। পার্ক স্ট্রিট ও শহরের অন্য অংশেও জমবে মানুষের ভিড়। এই সময় ভিড়ের মধ্যে ইভটিজার ও রোমিওদের মধ্যে রাস্তায় মহিলাদের ইভটিজিংয়ের প্রবণতা থাকে। তাই শহরের এই অঞ্চলগুলিতেও নতুন নারী সুরক্ষা বাহিনীর বিশেষ নজর থাকবে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.