সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা নির্বাচনে ভোটগণনার (Lok Sabha Election Result 2024) মাঝেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ তাঁকে দেখা গেল কালীঘাটে দলনেত্রীর বাড়ির দিকে যেতে। সাংবাদিকদের দেখে গাড়ি থেকেই হাসিমুখে দেখালেন V সাইন। বোঝাই গেল, গেরুয়া হাওয়ার বেগ কমিয়ে বঙ্গে ঘাসফুলের ঝড় বওয়ার ইঙ্গিত পেতেই চূড়ান্ত আত্মবিশ্বাসী দলের সেনাপতি। এখন পরবর্তী পদক্ষেপের জন্য দলনেত্রীর সঙ্গে আলোচনায় মন দিয়েছেন অভিষেক।
West Bengal: Abhishek Banerjee, the nephew of Mamata Banerjee and the national general secretary of the Trinamool Congress, visits Mamata Banerjee’s residence pic.twitter.com/XzOM3CA6pY
Advertisement— IANS (@ians_india) June 4, 2024
দুপুর পর্যন্ত গণনার ট্রেন্ড অনুযায়ী, রাজ্যের ৪২ আসনের মধ্যে তিরিশের বেশি আসনেই এগিয়ে তৃণমূল (TMC) প্রার্থীরা। কোথাও কোথাও জয় ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। আর সেই ইঙ্গিত মিলতেই দুপুরে কালীঘাটে (Kalighat) পৌঁছে যান অভিষেক। সূত্রের খবর, মমতার কাছে আশীর্বাদ নিয়েই আলোচনায় বসেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যিনি নিজেও ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী, সপ্তম দফা গণনা শেষের পর চার লক্ষের বেশি ভোটে এগিয়ে।
[আরও পড়ুন: গাছ কাটা বন্ধ না করলে অচিরে মরুভূমি হবে রাজধানী, উদ্বেগ দিল্লি হাই কোর্টের]
সূত্রের খবর, মঙ্গলবার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হতে হতে সন্ধে হবে। এর পর বুধবার দলের জয়ী প্রার্থীদের বৈঠকে ডাকতে পারেন তৃণমূল সুপ্রিমো। সেখানে সংসদের পথে পা বাড়ানোর আগে দলের প্রার্থীদের টিপস দিতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মত, উনিশের তুলনায় চব্বিশে তৃণমূলের উন্নতির নেপথ্য নায়ক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নতুন সংসদে কোন পথে এগোবেন নতুন সাংসদরা, তার নেতৃত্বেও অভিষেকের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তিনি।
[আরও পড়ুন: প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে জেলবন্দি খলিস্তানি অমৃতপাল, বারামুলায় ‘সন্ত্রাসবাদী’ রশিদের কাছে হার ওমরের]
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা