Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Auto LPG Price Hike

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বাড়ল অটোর এলপিজির দাম, ভাড়া বাড়ার সম্ভাবনা!

গত এক মাসে ধাপে ধাপে ২৫ টাকা বেড়েছে অটোর গ্যাসের দাম। এর জেরে বাড়তে পারে অটোর ভাড়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৪:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৪:২২

options
link
একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বাড়ল অটোর এলপিজির দাম, ভাড়া বাড়ার সম্ভাবনা! zoom
ফাইল ছবি।
Advertisement

ফের দাম বাড়ল অটোর এলপিজির (Auto LPG Price Hike)। এবার একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বেড়েছে অটোর গ্যাসের। পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে ধাপে ধাপে ২৫ টাকা বেড়েছে অটোর গ্যাসের দাম। এর জেরে বাড়তে পারে অটোর ভাড়া।

মঙ্গলবার পর্যন্ত কলকাতায় এক লিটার অটোর এলপিজির দাম ছিল ৭০ টাকা। বুধবার সকাল থেকে দাম বেড়ে দাঁড়ায় ৮০ টাকা ৯৬ পয়সায়। অটো চালকরা জানিয়েছেন, এবার ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই। ইতিমধ্যেই শহরের অনেক রুটেই অটো ভাড়া বাড়ানো হয়েছে। এবার বাকি রুটেও ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন অটো চালকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। অটোর এলপিজি, রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির জোগান দিতে সমস্যা হচ্ছে। যুদ্ধ শুরুর পর গত ১১ মার্চ প্রথম অটোর গ্যাসের দাম ৫ টাকা বেড়েছিল। সেই সময় এক লিটার গ্যাসের দাম ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ৬২ টাকা ৬৮ পয়সা। এরপর ৩১ মার্চ অটোর এলপিজির দাম ফের বাড়ে। ৭ টাকা ৩২ পয়সা বেড়ে সেই সময় দাম পৌঁছায় ৭০ টাকায়। বুধবার একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বাড়ল অটোর এলপিজির দাম। নির্দেশিকা আসার সঙ্গে সঙ্গেই নতুন দাম কার্যকর হয়েছে।

এক মাসের মধ্যে ধাপে ধাপে ২৫ টাকা অটোর গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত চালকদের। এই আবহে অটোর ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রুটে অটো ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু যেসব রুটে এতদিন ভাড়া বাড়ানো হয়নি সেই রুটেও এবার ভাড়া বাড়তে চলেছে। এই পরিস্থিতিতে বড়সড় চাপের মধ্যে পড়েছেন অটোচালকরা। তাঁদের দাবি, জ্বালানির দাম বাড়লেও সব সময় ভাড়া বাড়ানোর সুযোগ থাকে না। এই অবস্থায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

অন্যদিকে, একধাক্কায় ২১৮ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে বর্তমানে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছে ২,২০৮ টাকা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। তথ্য বলছে, বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। এমনকী ১ ফেব্রুয়ারিতেও আরও ৪৯ টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। মার্চের শুরুতে দাম বাড়ানো হয় ৩১ টাকা। সেই ধারাই অব্যাহত রইল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.