Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

‘সৌরভকে সম্মান দেয়নি তৃণমূল’, অভিযোগ বিজেপির, ‘টাকার জন্যই ত্রিপুরায়’, বলছেন সৌগত

প্রাক্তন অধিনায়ককে কলকাতার শেরিফ করার দাবি সুকান্ত মজুমদারের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৩, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৩, ১৫:৫৯

options
link
‘সৌরভকে সম্মান দেয়নি তৃণমূল’, অভিযোগ বিজেপির, ‘টাকার জন্যই ত্রিপুরায়’, বলছেন সৌগত zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে দায়িত্ব নেওয়ার পরই তাঁকে নিয়ে ফের শুরু রাজনৈতিক উচাটন। বিজেপি (BJP) বলছে, বাংলার মহারাজকে সম্মান করতে পারেনি তৃণমূল (TMC) সরকার। আবার পালটা দিতে গিয়ে তৃণমূল নেতা সৌগত রায় রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েছেন। সৌগতর সাফ কথা, টাকা পেয়েছে তাই ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন সৌরভ।

মঙ্গলবার ত্রিপুরা সরকারের প্রস্তাবে সায় দিয়ে সেরাজ্যের পর্যটনের শুভেচ্ছা দূত হতে রাজি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তার পরই আসরে নেমে গিয়েছে বিজেপি। খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলে দিচ্ছেন,”তৃণমূল সরকার সৌরভকে ধরে রাখতে পারেনি। বাংলার সরকারের উচিত ছিল তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানো। বাংলার সরকার তা করেনি, তাই তিনি ত্রিপুরায়। আর সেখানেও তো বহু বাঙালি থাকে। তাই উনি বাঙালির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন।” এরপরই সুকান্ত বলেন, ‘কলকাতার শেরিফ পদ ফাঁকা আছে। আমি দাবি করব, অবিলম্বে সেই পদ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া উচিত।’ সৌরভের ত্রিপুরার (Tripura) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া নিয়ে বাংলার শাসকদলকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষও। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলছেন, ‘ত্রিপুরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সেটা চোখে দেখা যাচ্ছে। তিনি যদি যুক্ত হন তাহলে ভালো। বাঙালি সেন্টিমেন্ট আছে’।

Advertisement

[আরও পড়ুন: ১৯ বিরোধী দলের বয়কট সত্ত্বেও সংসদের নতুন ভবন উদ্বোধন করবেন মোদিই, ঘোষণা শাহর]

বিজেপির এই ‘তৃণমূলের ব্যর্থতা’র তত্ত্ব অবশ্য মানতে নারাজ তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় (Sougata Roy)। পালটা দিতে গিয়ে অবশ্য তিনি খানিকটা বিতর্কিত মন্তব্য করে বসেছেন। সৌগত বলছেন, “আমার মনে হয় না এর কোনও রাজনৈতিক তাৎপর্য আছে। অবসর গ্রহণের পর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বিজ্ঞাপন জগতে। কোটি কোটি টাকা রোজগার করছে। আরেকটা রোজগার করার পথ খুলে গেল। সৌরভের সঙ্গে এখন ক্রিকেটের সম্পর্ক কম, রাজনীতির সম্পর্ক আরও কম। ওকে ত্রিপুরার লোকেরা ধরেছে। হয়তো বলেছে অনেক টাকা দেব। তাই উনি করছেন।’

[আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র!]

বস্তুত, সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রেও দাবি করা হচ্ছে, মহারাজের এই পদক্ষেপের পিছনে কোনও রাজনীতি নেই। নিতান্তই বাণিজ্যিক ব্যাপার। এর আগেও বহু তারকা ভিনরাজ্যের পর্যটন বিজ্ঞাপনের মুখ হয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.