সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসে রাজভবনে মুখ্যমন্ত্রী। অন্যান্য বছরের মতো এবারও রীতি মেনে রাজভবনে যান তিনি। এদিন বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে শাল দিয়ে স্বাগত জানান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এর আগে এদিন সকালে রেড রোডের অনুষ্ঠানে যান রাজ্যপাল। এদিন রাজভবনে সদ্য পদ্মসম্মান প্রাপ্ত উষা উত্থুপকেও দেখা যায়।
রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে নবান্নের সম্পর্ক তেমন ভালো ছিল না। প্রায়শয়ই একে অপরের সঙ্গে দুপক্ষ সংঘাতে জড়িয়েছে। যদিও প্রথমদিকে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের সম্পর্ক বেশ সুমধুরই ছিল। তবে তার পর সম্পর্কের অবনতি হয়। সম্প্রতি একাধিকবার বিভিন্ন ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে ওঠে। তবে সাধারণতন্ত্র দিবসে রীতি মেনে রাজভবনে মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো এবার চা চক্রে শামিল হয়েছেন তিনি।
[আরও পড়ুন: নিউটাউনের অভিজাত আবাসনের ১০ তলা থেকে ‘ঝাঁপ’ বধূর, দাম্পত্য অশান্তির জের?]
এর আগে গত বুধবার বর্ধমান থেকে ফেরার পথে রাজভবনে যান মমতা। কী কারণে আচমকা রাজভবনে গেলেন মমতা, তা নিয়ে জল্পনা মাথাচাড়া হয়। যদিও ৪৫ মিনিটের বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের কারণ ব্যাখ্যা করেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেখা করেছেন মমতা।
[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদের নিচে ছিল মন্দির! রিপোর্টে জানাল ASI]
সর্বশেষ খবর
-
বঙ্গে ‘সেঞ্চুরি’ পার বিজেপি সরকার! কাজের খতিয়ান নিয়ে প্রকাশিত বই পৌঁছবে ঘরে ঘরে
-
রূপটানের পরেই ত্বকে ব্রণের সমস্যা? এই ৩ ভুল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন শাহিদজায়া
-
প্রথমবার বাবা হলেন অনুপম রায়, প্রশ্মিতার কোলে ফুটফুটে সন্তান, কী জানালেন গায়ক?
-
বিতর্কিত রামপুর চেকপোস্টে সারপ্রাইজ ভিজিটে অর্জুন, বডি ক্যামেরা ও ‘ওয়াররুম’ চালুর নির্দেশ
-
মুখস্থ করে পাশ করার দিন শেষ! প্রশ্নপত্র-রিপোর্ট কার্ডেও আমূল বদল, শিক্ষকদের বিশেষ ট্রেনিং দেবে রাজ্য