Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভিড় বাসে মহিলার কোলে পড়ল বীর্য, হস্তমৈথুন করে ধৃত বেলেঘাটার যুবক

কী বলছেন মনোবিদরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২০, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২০, ১৫:৩৩

options
link
ভিড় বাসে মহিলার কোলে পড়ল বীর্য, হস্তমৈথুন করে ধৃত বেলেঘাটার যুবক zoom
ছবি: প্রতীকী
Advertisement

অভিরূপ দাস: ভিড় বাসে তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন যুবক। প্যান্টের জিপার খোলা। আচমকাই মেয়েটির গায়ে এসে পড়ল আঠালো পদার্থ। হতচকিত তরুণী দেখলেন সামনে দাঁড়ানো যুবকের গোপনাঙ্গ বেরিয়ে আছে! কাল্পনিক ঘটনার চিত্রনাট্য নয়। রবিবার বিকেলের ঘটনা। বিকৃতমনস্ক ওই যুবককে গ্রেপ্তার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। এমন ঘটনা সামনে আসার পরই হতচকিত শহর কলকাতা।

সারা দেশজুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। তেমনই এক সময় এমন ঘটনায় চোখ কপালে সকলেরই। রবিবার বিকেলে বারাসাত-বারুইপুর রুটের বাসে বান্ধবীকে নিয়ে উঠেছিলেন গড়িয়ার সৌম‌্য রায় (নাম পরিবর্তিত)। বাসের পিছনের আসনে বসেছিলেন সৌম্য। দরজার সামনেই বসেছিলেন তাঁর বান্ধবী। মেট্রোপলিটন স্টপেজ আসতেই চিৎকার করে ওঠেন তরুণী। দৌড়ে আসেন সৌম্য। দেখা যায় তরুণীর সোয়েটারের হাতায় আঠালো কিছু পড়ে রয়েছে। বুঝতে দেরি হয়নি তাঁর। দৌড়ে বাস থেকে নামতে যায় অভিযুক্ত যুবক। কিন্তু তার আগেই তাকে ধরে ফেলেন অন্যান্য যাত্রীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: কে হবেন বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি? তুঙ্গে জল্পনা ]

সামনেই ছিল বেলেঘাটা ট্রাফিক গার্ডের অফিস। খবর পেয়ে দৌড়ে আসেন সার্জন অনুপম মাঝি। তাঁর কথায়, “সাধারণত রাস্তায় হেলমেট না পরলে, কেউ গতির ঊর্ধ্বসীমা না মানলে জরিমানা করি। তেমন কিছু ভেবে দৌড়ে এসেছিলাম। ভিড় বাসে এমন জঘন্য অপরাধ হয়েছে ভাবতেই গা গুলিয়ে উঠছে।” জেরায় অভিযুক্ত জানিয়েছে, বেলেঘাটা জোড়ামন্দির এলাকায় বাড়ি তার। নাম গৌরব দে। বাবা অটো চালায়। স্থানীয় ওষুধের দোকানে কাজ করে গৌরব। গ্রেপ্তার করা হয় যুবককে। এমন জঘন্য অপরাধ করেও ভ্রুক্ষেপহীন ছিলেন যুবক।

boy-arrested

এ ঘটনা সামনে আসতেই হতভম্ব অনেকেই। ভিড় বাসে হস্তমৈথুন! রবিবার বিকেলের ঘটনা মনে করিয়ে দিচ্ছে বছর দেড়েক আগের একটি ঘটনাকে। সেবার বৈদ্যবাটির অসিত রাই নামে এক প্রৌঢ় ৩০বি/ওয়ান বাসে এমন কাজ করতে গিয়েই ধরা পড়েছিল। তা ভিডিও করে ভাইরাল করে দেন প্রিয়াঙ্কা দাস নামে এক যাত্রী। সোশ্যাল সাইটে আপলোড করে কলকাতা পুলিশকে ট্যাগ করা হয়েছিল সেই ভিডিও। এবার যদিও হাতেনাতে ধরা পড়ল আরও এক।
আর পাঁচজন যা লোকের সামনে করতে স্বপ্নেও ভাবতে পারেন, না সেখানে ভিড় বাসে হস্তমৈথুন!

মনোবিদরা বলছেন, চমকে যাওয়ার কিছু নেই। এটা একটা মানসিক অসুখ। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির ডিরেক্টর ডা. প্রদীপ সাহা জানিয়েছেন, প্রতিটি মানুষের একটা ন্যূনতম জ্ঞান থাকে। জনসমক্ষে কী আচরণ করা উচিত তা নিয়ন্ত্রণ করে এই জ্ঞান। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ইগো বাউন্ডারি। কিন্তু এই অভিযুক্ত গৌরব দে ইগো বাউন্ডারি পেরিয়ে গিয়েছে। এমন কাজ যারা করে, নারী তাদের কাছে যৌনতার উপকরণ মাত্র।

এদিকে রবিবারের ঘটনার পর আতঙ্কিত বাঘাযতীনের ওই তরুণী। তাঁর কথায়, “আমি চাকরি করি। রাতে একা বাড়ি ফিরি। আজকের ঘটনার পর সত্যিই আতঙ্ক তৈরি হবে।”

[ আরও পড়ুন: ফের কলকাতায় অঙ্গদান, গ্রিন করিডরে বাইপাসের হাসপাতালে পৌঁছল লিভার ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.