Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Massive fire broke out in a house of Kolkata Port Trust

দাউদাউ করে জ্বলছে কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়ি, চলছে আগুন নেভানোর কাজ

অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত স্থানীয়রা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২২, ০৯:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২২, ০৯:৪৯

options
link
দাউদাউ করে জ্বলছে কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়ি, চলছে আগুন নেভানোর কাজ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাউদাউ করে জ্বলছে গার্ডেনরিচে কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়ি। দোতলা ওই বাড়িটিতে তেল মজুত করে রাখা হত। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন নেভানো সম্ভব হয়নি। তবে আগুন আপাতত কিছুটা নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার সকালে তিনি চায়ের দোকানে বসেছিলেন। কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়ি থেকে ধোঁয়া বেরতে হয়। তা দেখেই সন্দেহ হয়। সেই সময় চায়ের দোকানে উপস্থিত অন্যান্যদের বিষয়টি জানানও তিনি। তবে তাতে কেউই পাত্তা দেননি। পরিত্যক্ত বাড়ির সামনে জড়ো হয়ে থাকা আবর্জনায় আগুন লাগানো হয়েছে বলেই দাবি করেন স্থানীয়রা। তবে মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে বাড়িটিকে গ্রাস করে। তেল মজুত থাকায় আগুন হু হু করে ছড়াতে থাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশের পরেও খুলল না হস্টেল, ছাত্র বিক্ষোভে থমথমে বিশ্বভারতী]

এরপর পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। তবে প্রথমে সেনা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দইঘাট থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ চলছে। এখনও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। তবে আগুন আপাতত নিয়ন্ত্রণে।

বৃহস্পতিবার সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কীভাবে ওই পরিত্যক্ত বাড়িতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কলকাতা পোর্ট ট্রাস্টের ওই বাড়িটিতে আদৌ সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ‘শ্রাবন্তী চালাক, যা দেওয়ার দিয়েছে, যা পাওয়ার পেয়েছে’, কেন এমন খোঁচা তথাগতর?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.