গোবিন্দ রায়: ভাঙড়ে সিপিএমের (CPIM) সভার অনুমতি নিয়ে বিতর্কের জের। গোটা রাজ্যে যে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের সভা বা মিছিলের অনুমতির ক্ষেত্রে নয়া বিধি জারি কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। এবার থানা নয়, মিটিং-মিছিলের অনুমতি সংক্রান্ত যাবতীয় আবেদন করতে হবে জেলার এসপি বা কমিশনারেটে সিপি’র অফিসে।
রাজ্যে বিরোধী দলগুলি বরাবরের অভিযোগ মিটিং-মিছিলের অনুমতি মেলে না পুলিশের তরফে। সম্প্রতি ভাঙড়ে সিপিএমের সভার অনুমতি নিয়ে তৈরি হয় জটিলতা। শেষে আদালতের দ্বারস্থ হয় সিপিএম। আদালতের হস্তক্ষেপে কাটল সভা সংক্রান্ত জট। এদিকে ওই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ, স্থানীয় থানা নয়, এবার থেকে যাবতীয় মিছিলের আবেদন জানাতে হবে জেলার এসপি বা কমিশনারেটের সিপি’র অফিসে। মিটিং-মিছিলের অনুমতি দেওয়া নিয়ে বারবার পুলিশের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। তা যাতে না হয় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
[আরও পড়ুন: চাকরি বাতিল সংক্রান্ত SSC’র ধারা ‘অবৈধ’ ঘোষণার দাবিতে মামলা, চেয়ারম্যানকে সশরীরে তলব]
হাই কোর্টের নির্দেশ, কোন দল কখন, কোন সময়ে মিটিং-মিছিলের আরজি করল, তা একটি রেজিস্টারে নথিভুক্ত করে রাখতে হবে। ক্রমিক সংখ্যা অনুযায়ী আবেদন বিবেচনা করে অনুমতি দেওয়া হবে। কতজন যোগ দিতে পারে তার সংখ্যা, কোথায় করতে চায় সেই জায়গা বা মিছিলের রুট জানতে হবে পুলিশকে।
স্থানীয় থানাকে নিশ্চিত করতে হবে, মিছিল বা সভা নিয়ে কোনও অশান্তি যেন না হয়। বাইরের কোনও লোক যাতে গোলমাল না করতে পারে। পাশাপাশি শব্দ বিধির দিকেও নজর দিতে হবে। হাই কোর্টের নির্দেশ, আবেদনের রেজিস্টার যাতে অনলাইনে দেখা যায় সেটা নিশ্চিত করতে হবে জেলাগুলিকে।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড হওয়ার অভিযোগ অস্বীকার, ত্রিপুরা-গোয়া সম্পত্তির তত্ত্বও ওড়ালেন কুন্তল]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত