খাস কলকাতায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। মৃত ওই যুবকের নাম তাপস নস্কর। মঙ্গলবার গভীর রাতে এন্টালির (Entally) মালিপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃত ওই যুবক তৃণমূল করতেন। যদিও এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক যোগ নেই বলেই দাবি পুলিশের। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, দু’টি ‘গ্যাংয়ের’ মধ্যে অশান্তির কারণেই এই ঘটনা। ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, এক প্রভাবশালী তৃণমূল নেতার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে এলাকায় বিভিন্ন প্রমোটিং সংক্রান্ত কাজ করতেন তাপস। শুধু তাই নয়, বেশ কিছু অবৈধ কাজকর্মের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, তাপসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় থানায়। নির্বাচনের আগে তাঁকে সতর্কও করা হয়। এমনকী ভোটের আগে তাপসকে নজরবন্দিও করে রাখা হয়েছিল। কিন্তু তার মধ্যেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছিলেন তিনি। ভোট মিটতেই ফের এন্টালিতে ফেরেন তাপস। এরপরেই মঙ্গলবার রাতে একেবারে রক্তাক্ত অবস্থায় তাঁকে এন্টালির চৌধুরী লেনে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের ১০০ নম্বরে ফোন করে বিষয়টি জানান স্থানীয়রা।
আরও পড়ুন:
পুলিশ এসে দ্রুত তাপসকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, তাপসের শরীরে একাধিক আঘাত রয়েছে। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রিপোর্ট আসলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি। এদিকে ঘটনার পরেই বেশ কয়েকজনের নামে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের স্ত্রী।
অন্যদিকে ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, এন্টালির খুনের ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। দুই গোষ্ঠীর মধ্যেই সংঘাতের জেরেই এই ঘটনা। পুলিশ কমিশনার জানিয়েছেন, বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। নির্মাণ ব্যবসা নিয়ে ঝামেলা ছিল। বেশ কিছুদিন ওই ব্যক্তি বাইরে ছিলেন। সম্প্রতি এলাকায় ঢুকতেই এই ঘটনায়। ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে আশ্বাস অজয় নন্দার।
সর্বশেষ খবর
-
‘সঠিক বিষয়ে ভিডিও বানান’, জেন জি প্রসঙ্গ টেনে যশস্বীর সঙ্গে প্রেমচর্চায় কড়া বার্তা ম্রুণালের
-
সুরেন্দ্রনাথ কলেজে বিপুল টাকা, ভিআইপি রুম-কন্ডোম! তৃণমূল নেতা দেবাশিসের আগাম জামিন খারিজ হাই কোর্টে
-
পাক হাইকমিশনারের বাড়ির পর ঢাকা বিমানবন্দরেও আগুন, ফের বোমাতঙ্ক বাংলাদেশে
-
অ্যাম্বুল্যান্সের হেল্পার থেকে কোটিপতি! পার্থ ভৌমিক ‘ঘনিষ্ঠ’ নৈহাটির ‘ডন’ সনতের উত্থান যেন সিনেমা
-
শব্দ দূষণে মসজিদে মাইকে ‘না’, শুভেন্দুর কাছে অভিযোগ আবু-খলিলুরের, ‘সম্প্রীতি’র বার্তা মুখ্যমন্ত্রীর