Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Nabanna

বাতিল ১৩৫, সন্দেহের তালিকায় ৪৫ হাজারের বেশি! জাতিগত শংসাপত্রে ব্যাপক ঝাড়াই-বাছাই নবান্নর

তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এরপরই এই নিয়ে তদন্তের নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৮:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৮:৪৩

options
link
বাতিল ১৩৫, সন্দেহের তালিকায় ৪৫ হাজারের বেশি! জাতিগত শংসাপত্রে ব্যাপক ঝাড়াই-বাছাই নবান্নর zoom
নবান্ন। ফাইল ছবি
Advertisement

তৃণমূল কংগ্রেসের আমলে দেওয়া জাতিগত সংশাপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু করল নবান্ন (Nabanna)। এই যাচাইয়ের কাজে ৪৫ হাজারের বেশি শংসাপত্র সন্দেহের তালিকায় রয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ১৩৫টি শংসাপত্র।

তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে দুয়ারে সরকার শিবিরে খুব কম সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষকে জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে। এই সব শংসাপত্রগুলি ভুয়ো বলে অভিযোগ ওঠে। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে, তৃণমূল আমলে দেওয়া জাতিগত শংসাপত্র ঝাড়াই বাছাই চলছে। তবে প্রথমে দুয়ারে সরকার শিবির থেকে দেওয়া শংসাপত্রগুলির যাচাই করছে নবান্ন। এখনও পর্যন্ত ১ লক্ষ ২২ হাজার ১১৭টি শংসাপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ৭৫০টি শংসাপত্র বৈধ বলে জানা গিয়েছে। যদিও সন্দেহের তালিকায় রয়েছে ৪৫ হাজারের বেশি সংশাপত্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি, বাঁকুড়ায় হুল দিবসের সভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, জাতিগত শংসাপত্র নিয়ে তদন্ত হবে। কোনও নথি ভুয়ো প্রমাণিত হলে দাতা ও প্রাপক দু’জনকেই গ্রেপ্তার করা হবে। এরপরই শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করে নবান্ন। নিয়ম অনুযায়ী, নথিপত্র যাচাই করতে আবেদনকারীর এলাকায় গিয়ে সরকারি আধিকারিকরা শুনানি করেন। তবে তৃণমূল কংগ্রেসের জমানার শেষের দিকে এই শুনানি প্রক্রিয়া হত না বলে অভিযোগ। এর ফলে ফাঁকফোকর গলে অনেকেই ভুয়ো সংশাপত্র তৈরি করিয়ে নেয়। এসব শংসাপত্রগুলি বাতিল করতে উদ্যোগী নবান্ন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.