নব্যেন্দু হাজরা: মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই জেলায়-জেলায় অশান্তি। ইতিমধ্যে প্রাণও গিয়েছে একজনের। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন তাঁরা। একের পর এক অভিযোগের পাহাড় জমছিল। এর মধ্যেই সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৩ জুন বৈঠক ডেকেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব (Nomination) শুরু হয়েছে। চলবে ১৫ জুন পর্যন্ত। এত কম সময়ের মধ্যে মনোনয়ন পেশ সমস্যাজনক বলে বিরোধীরা সুর চড়িয়েছিলেন। কলকাতা হাই কোর্টে (Calcutta HC) সময়সীমা বাডা়নোর আবেদন নিয়ে মামলা করে কংগ্রেস, বিজেপি। আদালতেরও পরামর্শ, যদি এই সময়সীমা বাড়ানো যায়, তা ভেবে দেখুক কমিশন। যদিও কমিশন সাফ জানিয়ে দেয়, মনোনয়নের সময়সীমায় কোনও বদল হচ্ছে না।
[আরও পড়ুন: একতরফা প্রেম, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে কুপিয়ে ‘খুন’ ব্যক্তির]
এছাড়া বিভিন্ন জায়গায় হামলা চলছে নানা রাজনৈতিক দলের কর্মী, প্রার্থীদের উপর। এসব নিয়ে নালিশ জানাতে শনিবার দুপুর নাগাদ রাজভবনে গিয়েছিল বিজেপি (BJP)রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিনিধিদল। তাঁদের সঙ্গে কথা বলার পরই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (Rajib Sinha) রাজভবনে তলব করা হয়েছে। তলব পেয়ে তিনি সঙ্গে সঙ্গে রাজভবনে পৌঁছে যান বলে খবর। আলোচনা হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এরপরই রাজ্য় নির্বাচন কমিশনার সর্বদলীয় বৈঠক ডাকলেন। উল্লেখ্য, ভোটের দিন ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি। তবে জেলায়-জেলায় সর্বদলীয় বৈঠক হচ্ছে। এবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বৈঠক ডাকা হল।
[আরও পড়ুন: এই নিয়মগুলি না মানলেই বিপদ! চাকরি যাবে সরকারি বাসচালক-কনডাক্টরের, জরিমানা যাত্রীকেও]
সর্বশেষ খবর
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি