সুব্রত বিশ্বাস: করোনা আতঙ্ক এবার বি আর সিং হাসপাতালে। সম্প্রতি হাসপাতালে ৯ জন রোগীর শরীরে মিলেছে করোনার জীবাণু। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই অন্য কোনও রোগের কারণে ভরতি হয়েছিল। পরে তাঁদের শরীরে করোনার সন্ধান মেলে।
বি আর সিং হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে কয়েকজন ডায়ালেসিস, সার্জারি ও ইনডোরে ভরতি ছিলেন। সতর্কতার কারণেই তাঁদের লালারস পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া একজন জ্বর ও কাশি নিয়ে আউটডোরে দেখাতে এসেছিলেন। তাঁর লালারসও পরীক্ষার জন্য পাঠানো হয়। তাঁর শরীরেও করোনার সন্ধান মিলেছে। একসঙ্গে ন’জন করোনা আক্রান্ত হওয়ায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে হাসপাতালে। আক্রান্তদের হাওড়া অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।
[ আরও পড়ুন: রাস্তার ধারে গাছ থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য কলকাতার মেয়ো রোডে ]
ওই হাসপাতালটি করোনা চিকিৎসার কেন্দ্র হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। এছাড়া লিলুয়া রেল হাসপাতালটিও করোনার চিকিৎসার জন্য নির্ধারিত করা হায়েছে। ফলে পূর্ব রেলের বিভিন্ন হাসপাতালে ভরতি রোগীদের পাঠানো হয় বি আর সিং হাসপাতালে। সেই হাসপাতালে করোনা আক্রমণে রীতিমতো আতঙ্কিত রোগীরা। মাস দুয়েক আগে বি আর সিং হাসপাতালের এক চিকিৎসকের শরীরে করোনা থাবা বসিয়েছিল। তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল হাসপাতাল চত্বরে। তখন অভিযোগ উঠেছিল, করোনার জন্য কোনওরকম সুরক্ষা ব্যবস্থা নেই হাসপাতালে। করোনা টেস্ট করার কোনও ব্যবস্থা নেই, উপযুক্ত পিপিই নেই, এমনকী হাসপাতাল স্যানিটাইজ করাও হচ্ছে না। যদিও এদিনের ঘটনার পর এমন কোনও ঘটনা ঘটেনি হাসপাতালে।
[ আরও পড়ুন: সল্টলেকের রাস্তায় পড়ে থাকা বোমা নিষ্ক্রিয় করতে জল ঢালছেন যুবক! ‘নীরব দর্শক’ পুলিশ ]
সর্বশেষ খবর
-
যুদ্ধের পর জনশূন্য, ৬৪ বছর বাদে পর্যটনের হাত ধরে বেঁচে উঠতে চলেছে উত্তরাখণ্ডের ভূতুড়ে গ্রাম
-
পৃথিবী যেন আগুনের গোলা! বিশ্বের সর্বকালীন রেকর্ড ভেঙে ‘উষ্ণতম মাস’ আগস্ট
-
কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, আমিষ বিতর্ক সরিয়ে মাছ দিয়ে খেলেন ভোগ
-
মুখ-কাঁধ নড়তেই থাকে, চাইলেও থামানো যায় না! ‘ট্যুরেট সিনড্রোম’ চিনবেন কীভাবে?
-
‘পুরো বন্দে মাতরম নয়’, এবার কেন্দ্রের আদেশ উড়িয়ে সরকারি নির্দেশিকা কর্নাটকে