অর্ণব আইচ: এলাকায় তোলাবাজি, ভয় দেখানো, হাতাহাতি, সংঘর্ষ – কসবা (Kasba) এলাকায় সবরকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত যে নামটি বারবার উঠে আসে, তা হল বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। সমাজবিরোধী কার্যকলাপে ইন্ধন জুগিয়ে, অশান্তি বাধিয়ে নিজে গা ঢাকা দিয়ে থাকে। কসবায় কার্যত ‘ত্রাস’ হয়ে উঠেছিল গ্যাংস্টার (Gangstar) সোনা পাপ্পু। তবে এবার আড়ালে থেকেও শেষরক্ষা হল না। বৃহস্পতিবার গভীর রাতে কসবা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় সোনা পাপ্পু। আজ তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১২.৪৫ নাগাদ বিমানবন্দর থানা এলাকার কৈখালির দাসপাড়া থেকে ধরা হয় সোনা পাপ্পুকে। এখানকার সপ্তপদী আবাসনের একটি ফ্ল্যাটে সে গা ঢাকা দিয়ে বসেছিল। পুলিশ তল্লাশি চালিয়ে তাকে একেবারে হাতেনাতে গ্রেপ্তার করে। বছর চল্লিশের বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে কলকাতার বিভিন্ন থানায়। একাধিক অপরাধ কাজের সঙ্গে সে জড়িত দীর্ঘদিন ধরে। তবে প্রতিবারই দুষ্কর্মের পর পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সে। এবার আর তা সম্ভব হল না।
[আরও পড়ুন: দেহ নিয়ে কালীঘাটে বিক্ষোভের জের, রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা]
গত মাসে কসবা এলাকায় প্রকাশ্য রাস্তাতেই বন্দুক হাতে দাপাতে দেখা গিয়েছিল তাকে। সংঘর্ষে জড়িয়েছিল এলাকার দুই কুখ্যাত দুই গ্যাংস্টার। বিপরীত গ্যাংয়ের মূল পাণ্ডা মুন্না পাণ্ডের উপর হামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। প্রেসিডেন্সি জেল থেকে বেরনোর সময় মুন্নাকে আক্রমণ করা হয়। সেসব ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ১২০ বি এবং অস্ত্র আইনের দুটি ধারায় মামলা দায়ের হয়েছে। এবার পুলিশ তাকে গ্রেপ্তার করে যাবতীয় কুকীর্তির জাল ফাঁস করতে মরিয়া। সেই কারণেই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে আদালতে।
[
[আরও পড়ুন: সাতসকালে নিকো পার্কের কাছে দুর্ঘটনা, পিলারে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি]
সর্বশেষ খবর
-
ব্রিটেন থেকে নেপাল বেড়াতে গিয়ে নিখোঁজ বাঙালি দম্পতি, সোশাল মিডিয়ায় খুঁজছেন আত্মীয়রা
-
মাখন-মিছরি না দিলে রুষ্ট হয় ছোট্ট গোপাল? জেনে নিন প্রসাদ নিবেদনের পদ্ধতি
-
ভাজ্জির সঙ্গে ‘বিগ বস’ বাংলার ওপেনিংয়ে নামছেন সৌরভ? থাকবেন এক ফুটবলারও, মহারাজের মহাচমক
-
আইএসএল থেকে ইউরোপা লিগে, ইতিহাস গড়ে ইউরোপে মঞ্চ মাতাবেন মহামেডানের প্রাক্তনী ফ্রাঙ্কা
-
ইরান যুদ্ধের জের! আমেরিকাতে তলানিতে ট্রাম্পের জনপ্রিয়তা, গদি হারাবেন মার্কিন প্রেসিডেন্ট?