সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে দমদমে মদ্যপ যুবকদের দৌরাত্ম্য। স্টেশনের কাছে আক্রান্ত এক অধ্যাপক। তাঁর স্ত্রী ও মা-কেও মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় কোনওমতে রক্ষা পান ওই অধ্যাপক। দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্তরা এখনও অধরা।
[ ভোটের মুখে শহরে উদ্ধার বিপুল পরিমাণ নগদ, নিউ মার্কেট থেকে গ্রেপ্তার ১]
ওই অধ্যাপকের বাড়ি দমদমেই। রবিবার রাতে সপরিবারে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী-মেয়ে ও বৃদ্ধা মা। ওই অধ্যাপক জানিয়েছেন, তাঁরা যখন দমদমে পৌঁছান, তখন বেশ রাত। স্টেশনের কাছে আচমকাই কয়েকজন যুবক তাঁর উপর চড়াও হয়। সকলেই মদ্যপ ছিল বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করেছিলেন স্ত্রী ও মা, ওই অধ্যাপককে বাঁচাতে গিয়েছিলেন তাঁরা। আক্রান্তের অভিযোগ, তাঁর বৃদ্ধা মা ও স্ত্রীকেও রেয়াত করা হয়নি। তাঁদেরও রীতিমতো মারধর করে মদ্যপ যুবকেরা। এদিকে রাস্তায় দু’জন মহিলাকে আক্রান্ত হতে দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। হইহট্টগোল শুরু হয়ে যায়। শেষপর্যন্ত অবশ্য স্থানীয়দের তৎপরতাতেই রক্ষা পান ওই অধ্যাপক ও তাঁর পরিবারের লোকেরা। দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত অধ্যাপক।
কিন্তু, দমদম স্টেশনের কাছে ওই অধ্যাপক ও তাঁর পরিবারের সদস্যদের কারা আক্রমণ করল? ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, দমদম স্টেশনের কাছে একটি লটারির দোকান আছে। রবিবার রাতে ওই দোকানের মালিকই অধ্যাপক ও তাঁর পরিবারের লোকেদের উপর চড়া হয়েছিল। অভিযুক্তের ছবিও প্রকাশ করেছে পুলিশ।
[ বল কুড়োতে গিয়ে ঝিলের জলে ডুবে মৃত্যু বালকের]
সর্বশেষ খবর
-
‘থামাবো না, মরুন’, নয়ডায় ‘জতুগৃহ’ বাস থামাতে চেয়ে যাত্রীদের আকুতি শুনে হুমকি চালকের
-
‘মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা নিতে চাপ, শুনতে চায়নি সিবিআই’, হাই কোর্টে বিস্ফোরক অভয়ার পরিবার
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম
-
মানচিত্র থেকে মুছে যাবে গোটা গ্রাম! শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা বহু পরিবার
-
‘ভোট চুরি থেকে আইন চুরি’, ‘দেশদ্রোহী’ নির্বাচন কমিশনার, সাংবাদিক সম্মেলনে তোপ রাহুলের