Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Dr. Sthabir Dasgupta

প্রয়াত ক্যানসার বিশেষজ্ঞ ডা. স্থবির দাশগুপ্ত, শোকের ছায়া চিকিৎসক মহলে

ক্যানসার বিশেষজ্ঞ হলেও লেখক হিসাবেও স্বীকৃতি আদায় করেছিলেন ডা. দাশগুপ্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৩, ২১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৩, ২১:৩৪

options
link
প্রয়াত ক্যানসার বিশেষজ্ঞ ডা. স্থবির দাশগুপ্ত, শোকের ছায়া চিকিৎসক মহলে zoom
Advertisement

ক্ষীরোদ ভট্টাচার্য: প্রয়াত ক‌্যানসার বিশেষজ্ঞ ডা. স্থবির দাশগুপ্ত। বয়স হয়েছিল ৭৩ বছর। মঙ্গলবার সন্ধে ৫টা ৪৫মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সিওপিডি (COPD) এবং উচ্চ রক্তচাপের সমস‌্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। সম্প্রতি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছিলেন ডা. দাশগুপ্ত। সংক্রমণ নিয়ে গত শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সেপটিক শক এবং মাল্টি অর্গ্যান ফেলিওরের ফলে তাঁর মৃত্যু হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সুস্মিতা অতীত, নতুন বান্ধবীর সঙ্গে হরিশ সালভের বিয়েতে রোম্যান্টিক মুডে ললিত মোদি!]

ক‌্যানসার বিশেষজ্ঞ হলেও লেখক হিসাবেও স্বীকৃতি আদায় করেছিলেন ডা. দাশগুপ্ত। স্বাস্থ‌্য, সমাজ, দর্শন নিয়ে তাঁর বিভিন্ন লেখা কদর পেয়েছে। জীবনের শুরুতে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। পরে অবশ‌্য সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন। রোগীদের সাহস দিয়ে বলতেন, শরীর থাকলে রোগ হবেই। তবে সহজভাবে নিতে হবে।

কোভিড আবহে তাড়াহুড়ো করে ভ‌্যাকসিন তৈরি এবং গণটিকার প্রবল বিরোধী ছিলেন। তাঁর প্রয়াণে এনআরএস মেডিক‌্যাল কলেজ হাসপাতালের রেডিওলজির বিভাগীয় প্রধান ডা.শ্রীকৃষ্ণ মণ্ডল শোক প্রকাশ করে বলেছেন, ‘‘এই সময়ে ওঁর মতো নিখুঁত অঙ্কোসার্জেন পাওয়া বিরল। এত নিখুঁত অস্ত্রোপচার করতেন, যা রীতিমতো শিক্ষনীয়।’’

[আরও পড়ুন: টিম ইন্ডিয়া নয়, জার্সিতে লেখা হোক ‘ভারত’, বিসিসিআই-এর কাছে দাবি করলেন বীরু]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.