স্টাফ রিপোর্টার: কলকাতা পুলিশে বড়সড় রদবদল! ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের বদল করল লালবাজার। থানার অফিসার ইনচার্জদের বদলি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মানিকতলা থানার অতিরিক্ত ওসি বীরেশ্বর রায় হলেন তালতলা থানার ওসি। সিঁথি থানার অতিরিক্ত ওসি মণীশ মজুমদার হলেন উল্টোডাঙা থানার ওসি। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায় হলেন টালিগঞ্জ থানারই ওসি। বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি বিপুল বিশ্বাস হলেন ট্যাংরা থানার নতুন ওসি। মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি আশিস বসু হলেন উত্তর বন্দর থানার ওসি।
তাছাড়াও ট্যাংরা থানার অতিরিক্ত ওসি রাজীব সরকার হলেন মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি। তালতলা থানার অতিরিক্ত ওসি প্রশান্তকুমার দাস হলেন পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি। বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি হলেন দীপক মণ্ডল।
প্রশান্তকুমার ঘোষ হলেন ট্যাংরা থানার অতিরিক্ত ওসি। সাগর মুখোপাধ্যায় হয়েছেন টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি। মৃন্ময় মজুমদার হয়েছেন উল্টোডাঙা থানার অতিরিক্ত ওসি, সিঁথি থানার অতিরিক্ত ওসি হলেন সুবীর সাহা। পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি প্রসেনজিৎ ধর হলেন মানিকতলা থানার অতিরিক্ত ওসি। পার্থপ্রতিম চক্রবর্তী প্রগতি ময়দান থানার নতুন অতিরিক্ত ওসি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘তোমার বিয়েটা এবার তাড়াতাড়ি হোক’, দেব-শুভশ্রীর খুনসুটির মিমে মজে নেটভুবন
-
‘বিহারি’ বলেই জীবন নরক! সম্মান ফেরানোর জন্য বৈভবকে ধন্যবাদ লাস্যময়ীর
-
ধাক্কা ট্রাম্পের! ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ কংগ্রেসের নিম্নকক্ষে, ভোট দিলেন ২ রিপাবলিকানও
-
দাউদাউ আগুনে জ্বলে উঠল বৃদ্ধাশ্রম, মৃত্যু ১১ জনের!
-
‘বন্ধ হওয়া সিঙ্গল স্ক্রিনগুলি খুলুক’, বাংলা সিনেমার স্বার্থে বিজেপি সরকারকে আর্জি যিশুর