সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁ ট্রিঙ্কাস-এর খাবারে আরশোলা পাওয়া নিয়ে ধুন্ধুমার লেগেছিল। কোনওভাবে খাবারের সঙ্গে তা পেটে চলে গেলে কী মারাত্মক ব্যাপার হতে পারত তা ভেবেই শিউরে উঠেছিলেন অভিযোগকারী। অনেকটা তেমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এ শহরেরই আরেক এক জনপ্রিয় রেস্তরাঁয়। এবার ঘটনাস্থল রুবি হাসপাতালের কাছে বাইপাসের ধারের আরসালান। সেই রেস্তরাঁর খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়লেন শর্মিষ্ঠা রায় নামের এক মহিলা ও তাঁর বন্ধুরা। কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
[ম্যানেজমেন্ট কলেজে ভরতির প্রতিশ্রুতি দিয়ে জালিয়াতি, শহরে ফাঁস বড়সড় চক্র]

মুকুন্দপুরের বাসিন্দা শর্মিষ্ঠা রায়। পুলিশকে তিনি জানান, বৃহস্পতিবার চার বন্ধুর সঙ্গে বাইপাসের ধারে আরসালানে গিয়েছিলেন তিনি। সেখানে বিরিয়ানি ও মটন টিক্কা কাবাব অর্ডার করেন তাঁরা। টেবিলে খাবার পরিবেশনের পরও কিছু বোঝেননি তাঁরা। কিন্তু খাবার মুখে দেওয়া মাত্রই গা গুলিয়ে ওঠে তাঁদের। সেখানেই বমিও করে ফেলেন। শর্মিষ্ঠা রায়ের দাবি, তাঁদের যে মটন টিক্কা কাবাব পরিবেশন করা হয়েছিল, তা আসলে পচা ছিল। তা থেকে দুর্গন্ধও বের হচ্ছিল। রেস্তরাঁর ম্যানেজারকে ডেকে বিষয়টি জানাতে স্বীকার করা তো দূর, উলটে তর্কই জুড়ে দেন তিনি। এরপর গোটা ঘটনা ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরা অন করেন তাঁরা। আর তাতেই বিপদের আঁচ পান ম্যানেজার। ক্যামেরা দেখেই নিজের ভুল স্বীকার করে নেন তিনি। এরপর সেই পচে যাওয়া মটন টিক্কা কাবাবের প্যাকেট নিয়ে সোজা আনন্দপুর থানায় যান শর্মিষ্ঠা ও তাঁর বন্ধুরা। তাঁদের জানানো হয়, কসবা থানায় অভিযোগ দায়ের করতে হবে। তেমনটাই করেন তাঁরা।
[প্রশ্ন বিভ্রাটের জেরে বন্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার পরীক্ষা]
শর্মিষ্ঠা রায়ের বক্তব্য, এভাবে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার জন্য দায়ি হবে আরসালানই। কিন্তু আর যাতে কাউকে এমন পরিস্থিতিতে না পড়তে হয়, সে কারণে তাঁর আশা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপই নেওয়া হবে। কিন্তু এমন নামী রেস্তরাঁয় কেন বাসি-পচা খাবার পরিবেশন করা হল, তা খতিয়ে দেখবে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি
-
‘ওঁরা গরু জবাই করত যা আমার জন্য অধর্ম’, কানাডা থাকাকালীন ‘তিক্ত’ অভিজ্ঞতা ভাগ নিরামিষাশী মাধবনের
-
অসুর ও সিংহের কাঁধে পা রেখেই কেন দাঁড়ান দেবী দুর্গা? শাস্ত্রীয় মতে রয়েছে গভীর ব্যাখ্যা