স্টাফ রিপোর্টার, বিধাননগর: বছর চোদ্দোর মেয়েটি শখে বক্সিং শিখতে শুরু করেছিল। তবে রিংয়ে নামার আগেই মাঝ রাস্তায় মুষ্টিযোগের পরীক্ষায় নামতে হল তাকে। তার হাতের আপার কাট-জ্যাবের মোক্ষম আঘাতে ঘায়েল ৫ ইভটিজার। তবে লড়াইয়ে জড়িয়ে মেয়ের বাবা আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সল্টলেকের নাওভাঙা এলাকায়। ৫ ইভটিজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৪ জন নাবালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে সল্টলেকের সাই কমপ্লেক্সে বক্সিং-এর প্র্যাকটিস সেরে বাড়ি ফিরছিল ওই কিশোরী। বাড়ির কাছে কয়েকজন ইভটিজার তাকে কটূক্তি করে। এর প্রতিবাদ করায় তার ওপর চড়াও হয় জনা পাঁচেক কিশোর। বেশ কিছুক্ষণ একাই তাদের সঙ্গে লড়াই চালিয়ে যায় ওই কিশোরী। ঘটনার সময় তার বাবা কাছেই একটি দোকানে চা খাচ্ছিলেন। খবর পেয়ে ছুটে আসেন। তিনিও জড়িয়ে পড়েন সংঘর্ষে। বক্সিং প্রশিক্ষিত কিশোরীকে ছুঁতে না পারলেও বাবাকে বেশ মারধর করে ইভটিজাররা। শেষে স্থানীয় একটি ক্লাবের সদস্যদের হস্তক্ষেপে রণে ভঙ্গ দেয় ওই দলটি।
[বাংলায় এখন এক গাছে আম-আমড়া-কাঁঠাল ফলছে: মমতা]
ঘটনার পরই বিধাননগর (দক্ষিণ) থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা। সোমবার ঘটনায় জড়িত থাকার অপরাধে বিজয় নামে এক যুবককে ধরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। সেই সূত্রেই বাকিদের খোঁজ মেলে। বিজয় ছাড়া বাকিরা প্রত্যেকেই নাবালক বলে জানিয়েছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদের জবাবে ইভটিজিং করার কথা স্বীকার করে নিয়েছে ওই দলটি।
প্রসঙ্গত, সল্টলেকের এই ঘটনা সাঁইথিয়ার প্রিয়াঙ্কা সিংহ রায়ের স্মৃতি উসকে দিল।বোনকে নিয়ে সাইকেল চড়ে বেড়াতে বেরিয়েছিল প্রিয়াঙ্কা। অল্পবয়সি মেয়েকে দেখেই উত্যক্ত করতে থাকে তিন যুবক। প্রতিবাদ করতেই পালটা হুমকি। সেই হুমকির মোক্ষম জবাব দিয়েছিলেন সাঁইথিয়ার সাহসিনী। তার এই সাহসের প্রশংসা করেছিলেন স্বয়ং অক্ষয় কুমার। সল্টলেকের কিশোরীর কীর্তিও একই প্রশংসার যোগ্য।
[বল ভেবে বোমা তুলতেই বিস্ফোরণ, পদ্মপুকুরে জখম ৪ পড়ুয়া]
সর্বশেষ খবর
-
কাদা মাটিতে চাপ রক্ত! ময়নার পানের বরজে উদ্ধার হাত-পা বাঁধা মহিলার বিবস্ত্র দেহ
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে
-
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী আগুন! বিপদ এড়াতে ছুটল দমকল, তারপর…
-
‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব, এখানে গেরুয়াই হবে, গেরুয়াই হবে, গেরুয়াই হবে’, যাদবপুরে শপথ শুভেন্দুর