সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন আপ্ত সহায়কের পর পরিচারক। এবার জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে মুখ খুললেন পরিচারক রামস্বরূপ শর্মা। জানালেন, ফ্ল্যাট কেনার জন্য ‘সাহেব’ বালুই তাঁকে দিয়েছিলেন ২০ লক্ষ টাকা।
রেশন দুর্নীতি মামলায় গত মাসের শেষদিকে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর ঘনিষ্ঠদের তলব করেছে ইডি। উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, রামস্বরূপ আদতে বিহারের বাসিন্দা। ১৯৯৩ সালে এসেছিলেন কলকাতা। কলেজ স্ট্রিটে সেলুন চালাতেন তিনি। একই এলাকায় বাড়ি ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। সেই সূত্র ধরেই পরিচয়। ধীরে ধীরে বাড়ে ঘনিষ্ঠতা। জ্যোতিপ্রিয়র বাড়িতে পরিচারকের কাজ শুরু করেন রামস্বরূপ। পরে সরকারি চাকরিও পান।
[আরও পড়ুন: ফলক বিতর্কের মাঝে তৃণমূলের অবস্থান মঞ্চের সামনে অনুপম হাজরা, জল্পনা শুরু রাজনৈতিক মহলে]
রামস্বরূপের দাবি, কেষ্টপুর প্রফুল্লকাননে ফ্ল্যাট কেনার জন্য বালু তাঁকে দিয়েছিলেন ২০ লক্ষ টাকা। রামস্বরূপের দাবি, ৫ লক্ষ টাকা তিনি শোধ করেছেন ‘সাহেব’ বালুকে। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক নিজের পরিচারকের নামে ৫০ লক্ষ টাকার দানপত্র করিয়েছিলেন। এক ব্যবসায়ীর দাবি, ৫০ লক্ষ টাকা ছাড়াও নিজের পরিচারকের নামে বেশ কিছু সম্পত্তিরও দানপত্র করিয়েছিলেন মন্ত্রী। যাতে বেআইনি বলে কিছু প্রতিপন্ন করা না যায়। এভাবেই নিজের ঘনিষ্ঠদের কালো টাকা সাদা করার রাস্তা দেখাতেন জ্যোতিপ্রিয় মল্লিক।
[আরও পড়ুন: পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে অশান্তির জের, পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে ‘হামলা’, ব্যাপক ভাঙচুর]
সর্বশেষ খবর
-
‘জুলাই জঙ্গি’ কটাক্ষ থেকে শারীরিক হেনস্তা, ইটালিতে বাঁধনের উপর আওয়ামি লিগের হামলা!
-
জল্পনার অবসান, অবশেষে নির্বাচনী ময়দানে লিয়েন্ডার, কবে ভোটে লড়বেন অলিম্পিক পদকজয়ী?
-
নাদিমুলের ৬০ কোটির অবৈধ লেনদেনে হাওয়ালা যোগ! ২৪ ঘণ্টা পর তল্লাশি সেরে বেরল ইডি
-
বিপদের প্রহর গুনছে পাহাড়! আগাম সতর্ক রাজ্য, তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে আজ শুভেন্দু
-
‘সরকে চুনর’-এর পর ‘খেলনা বিমান’ বিতর্ক, নোরার বিরুদ্ধে তিন কোটির মানহানির মামলা