সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এর লোকসভার অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির৷ দ্বিতীয়বারের জন্য দিল্লির তখত দখল করতে বদ্ধপরিকর মোদি-শাহ জুটি৷ ঠিক সেই লক্ষ্যেই সমগ্র দেশে ‘জন সম্পর্ক যাত্রা’ শুরু করেছে বিজেপি। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমোহিনী প্রকল্পের প্রচার করছেন খোদ দলের শীর্ষ নেতৃত্ব৷ আর এই কর্মসূচি পালনেই শুক্রবার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা৷ তবে কার্যত হতাশ হয়েই ফিরতে হল তাঁকে৷ দু’জনের দেখা হল, কথাও হল৷ তবে নোট বাতিলে খুশি নন, অসুবিধা হয়েছে অনেকের, রাহুলকে এ অভিযোগ জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷
[বোধনের আগেই বিশ্বকাপ জ্বরে কাবু পাহাড় থেকে সমতল, উন্মাদনা তিলোত্তমায়]
মূলত বাম মনোভাবাপন্ন হিসেবেই পরিচিত সৌমিত্র চট্টোপাধ্যায়৷ তাঁর বাড়িতে পদ্ম শিবিরের কোনও নেতার পা রাখা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের৷ জানা গিয়েছে, সাক্ষাতের প্রথমেই অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন রাহুল সিনহা৷ তারপর কেন্দ্রের মোদি সরকারের প্রকল্প নিয়ে কথা হয় দুজনের মধ্যে। দেশের একটা অংশের কাছে জমে থাকা কালো টাকা উদ্ধারের লক্ষ্যে ডিমনিটাইজেশন বা নোট বাতিল করেছিল মোদি সরকার৷ বাতিল করেছিল ৫০০ ও ১০০০ টাকার নোট৷ যা প্রবল বিপদের মধ্যে ফেলেছিল সাধারণ মানুষকে৷ সেই সময়ের কথা উল্লেখ করেই রাহুল সিনহার কাছে নিজের সমস্ত অভিযোগ জানান সৌমিত্র চট্টোপাধ্যায়৷ বিরক্ত প্রকাশ করেন নোট বাতিল ইস্যুতে৷
[শহরে গ্রেপ্তার কুখ্যাত মাদক পাচারকারী, উদ্ধার ২ কেজি চরস ]
শেষে কেন্দ্রীয় সরকারের চার বছরের কাজের খতিয়ানের সম্বলিত একটি পুস্তিকা অভিনেতার হাতে তুলে দেন রাহুল সিনহা৷ জানান, ফলপ্রসূ বৈঠক হয়েছে৷ বইটি পড়ে মতামত দেবেন বলেও কথা দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
সর্বশেষ খবর
-
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন! দিনহাটার পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, ক্ষোভ গ্রামবাসীদের
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী