সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের বৈঠকে কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তারপরই রাজ্যজুড়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শাসকদলের নেতা-কর্মীদের। এর মাঝেই মন্ত্রী ও বিধায়কদের প্রতিদিনের ভাতা একহাজার টাকা বাড়িয়ে দিল রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করতেই শাসক-বিরোধী সব বিধায়কই টেবিল চাপড়ে স্বাগত জানান।
[আরও পড়ুন- মোবাইল সংস্থার ভুয়ো মেল, টাকা খোয়ালেন নুসরতের স্বামী নিখিল]
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এতদিন বিধানসভায় হাজির থাকলে মন্ত্রী ও বিধায়করা দিনপিছু দু’হাজার ও একহাজার টাকা পেতেন। এবার থেকে উভয় ক্ষেত্রেই হাজার টাকা করে বাড়ানো হচ্ছে। ফলে এখন থেকে মন্ত্রীরা মাসে ৯০ হাজার টাকা ও বিধায়করা ৬০ হাজার ভাতা পাবেন।
অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এতদিন মুখ্যমন্ত্রী ২৭০০১ টাকা মাইনে ও ভাতা মিলিয়ে মাসে মোট ৮৭ হাজার পেতেন। নতুন পরিকাঠামোর ফলে তিনি পাবেন এক লক্ষ ১৭ হাজার ১ টাকা। পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পেতেন যথাক্রমে ৮২ হাজার ও ৮১ হাজার ৯০০ টাকা। এবার তাঁরা পাবেন এক লক্ষ ১৭ হাজার এক টাকা ও এক লক্ষ ১১ হাজার ৯০০ টাকা। অন্যদিকে মাইনে ও ভাতা মিলিয়ে বিধায়করা পেতেন ৫১ হাজার ৮৭০ টাকা। এবার থেকে তাঁরা দুটো মিলিয়ে মোট ৮১ হাজার ৮৭০ টাকা করে পাবেন।
[আরও পড়ুন- সংশোধনাগারে ওয়ার্কশপ বন্ধের নির্দেশ, প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অগ্নিমিত্রার]
প্রসঙ্গত উল্লেখ্য, দেশের অন্য রাজ্যের মন্ত্রী-বিধায়করা যা পান তার থেকে অনেকটাই কম পেতেন এই রাজ্যের জনপ্রতিনিধিরা। এদিকে প্রায় প্রতিদিনই একজন মন্ত্রী বা বিধায়কের কাছে সাহায্য চাইতে আসেন বিভিন্ন মানুষ। নানা কারণে দেখাও করেন অনেকে। সেক্ষেত্রে প্রতিদিনই নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হয় জনপ্রতিনিধিদের। এখনও ভাতা বাড়ার ফলে সেই সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
গুরুত্ব চা-আমে, উত্তরবঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে মনের মতো বাজেটের প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর
-
বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বাংলাদেশি ডিজে! সঙ্গী কেটি পেরি, উত্তেজনায় ফুটছে ওপার বাংলা
-
বন্ধ ঘরে নিথর দেহ, আত্মহত্যা না খুন? পাঞ্জাবে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে অভিযুক্ত স্বামী
-
‘যদি বন্ধুর রূপ ধরে ক্ষতি করতে চান…’, ভুয়ো ছবিতে জেরবার জীতু! কী আর্জি অভিনেতার?
-
রিমঝিম বৃষ্টির মরশুমেও হাসবে বাগান, বর্ষা শুরুর আগে সেরে রাখুন জরুরি এই কাজগুলি