সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা। আপাতত বন্ধ মেট্রো চলাচল। অফিস টাইমে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একজন মধ্যবয়স্ক ব্যক্তি বৃহস্পতিবার কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন। তাঁকে লাইন থেকে তোলার চেষ্টা চলছে। তবে তাঁর নাম ও পরিচয় জানা যায়নি। এই ঘটনার জেরে অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলছে। তবে টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চালু পরিষেবা। আবার কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
[আরও পড়ুন: ফিল্মি দুনিয়ায় ফের দুঃসংবাদ! হোটেলের ঘর থেকে মিলল পরিচালকের নিথর দেহ]
প্রায় প্রতিটি মেট্রো স্টেশনেই অগণিত যাত্রীর ভিড়। মেট্রো পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তির শিকার যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে রীতিমতো কালঘাম ছুটছে তাঁদের। অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন।
[আরও পড়ুন: জেলে গিয়ে কুন্তলকে CBI জেরা, জবাবে প্রচুর অসঙ্গতি, প্রশ্ন এড়ানোর চেষ্টা!]
সর্বশেষ খবর
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা