অর্ণব আইচ: জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি। বুধবার ভারচুয়াল শুনানিতে ওঠে সে প্রসঙ্গ। নিয়মবিরুদ্ধ কাজ কীভাবে করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তা জানতে প্রেসিডেন্সি জেল সুপারকে তলব করা হয়েছে। এই ইস্যুতেই এবার মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর খোঁচা, “আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে।”
জেল হেফাজত শেষে বৃহস্পতিবার কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ, শান্তিপ্রসাদ সিনহা, তাপস মণ্ডলকে আলিপুর আদালতে পেশ করা হয়। আদালতের সামনে বেশ হাসিমুখেই প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায় কুন্তলকে। দু’হাতের আঙুল তুলে দেখান সাংবাদিকদের। বেশ খোঁচার সুরে বলেন, “আমার হাতে আংটি নেই। ঘামাচি আছে।”
[আরও পড়ুন: ইডি’র তলবে সাড়া, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা অয়ন শীল ‘ঘনিষ্ঠ’ শ্বেতার]
পার্থ এবং কুন্তলের দ্বৈরথ এই প্রথমবার নয়। এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছে কুন্তলকে। এমনকী প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতরে পার্থ এবং কুন্তলের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলেই সূত্রের খবর। তবে কুন্তল মুখ খুললেও আদালতে ঢোকার সময় কোনও কথা বলতে রাজি হননি তাপস মণ্ডল। তিনি জানান, আদালত থেকে বেরিয়ে কথা বলবেন। এই চার এজেন্টের জামিনের দাবিতে সওয়াল জবাব শুরু করেন তাঁদের আইনজীবীরা। তবে সিবিআইয়ের আইনজীবী তার বিরোধিতা করেন।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: কালীঘাট স্কাইওয়াকের কাজ শেষে দেরি! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিলেন ফিরহাদকে]
সর্বশেষ খবর
-
‘বলিউডের পাকিস্তান প্রেম বেশি’, রণবীর সিংকে ‘কোণঠাসা’ করায় গর্জে উঠলেন কঙ্গনা
-
সরকারি কর্মীদের বাড়িতে বসাতেই হবে স্মার্ট মিটার, নির্দেশিকা নবান্নর
-
ট্রাম্পের বার্তার পরই প্যারাগুয়েকে ধ্বংস করে বিশ্বকাপ শুরু আমেরিকার, চর্চায় ভারের নতুন নিয়ম
-
পুরনিয়োগ দুর্নীতিতে ‘অ্যাকশনে’ ইডি, সাতসকালে মদনের বাড়িতে হানা, অভিযান আরও ৬-৭টি জায়গায়
-
তালা ভেঙে অভিষেকের বাড়িতে ‘তল্লাশি’ শালবনি থানার পুলিশের, খবর পেয়েই হাজির মমতা