Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

কেন পালন করা হয় শহিদ দিবস? কী বলছেন আম জনতা?

ভিডিওটিতে দেখুন সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর ক্যামেরায় কী উত্তর দিলেন আম জনতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৭, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৭, ১৫:৩৭

options
link
কেন পালন করা হয় শহিদ দিবস? কী বলছেন আম জনতা? zoom
Advertisement

সুপর্ণা মজুমদার: সেদিনও ছিল ২১ জুলাই। সালটা ছিল ১৯৯৩। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স অভিযানে নেমেছিলেন যুব কংগ্রেসের সমর্থকরা। কেবলমাত্র সচিত্র পরিচয়পত্রের মাধ্যমেই ভোটাধিকার দেওয়া হোক। এই দাবিতেই মহাকরণের দিকে এগিয়ে চলেছিল সে সময়ের যুব কংগ্রেসের সমর্থকরা। যাঁদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল পুলিশ। চলেছিল গুলি। শহিদ হয়েছিলেন ১৩ জন সমর্থক। আহত আরও অনেকে। আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অতীতের সেই সংগ্রামই আজকের শহিদ দিবস।

[বিমানের মতো দেখতে অত্যাধুনিক রেল তৈরি হবে রাজ্যেই]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজও ২১ জুলাই। আকাশের মুখ ভার থাকলেও মানুষের ঢল নেমেছে ধর্মতলা চত্বরে। কিন্তু আজকের এই ভিড় কি মনে রেখেছে সেদিনের এই ইতিহাস?  কিন্তু কেন পালন করা হয় আজকের দিনটি? কেন এই সমাবেশ? আজকের জনতা কী জানেন? উত্তর খুঁজতে পথে নেমেছিল Sangbad Pratidin Digital। জানেন কী বললেন মানুষ? দেখে নিন এই ভিডিওটিতে।

ক্যামেরা – মণিশংকর চৌধুরি

[শহিদ দিবসের সমাবেশ, গন্তব্যে পৌঁছবেন কোন রাস্তা দিয়ে দেখে নিন এক নজরে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.