Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Alipore

মর্মান্তিক! খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আলিপুরের দুই কিশোরের

দমকলকর্মীরা দুই কিশোরকে উদ্ধার করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২১, ২০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২১, ২০:১২

options
link
মর্মান্তিক! খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আলিপুরের দুই কিশোরের zoom
ছবি: প্রতীকী
Advertisement

অর্ণব আইচ: বন্ধুকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। বাঁচেনি সেই বন্ধুও। সোমবার বেলায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খাস কলকাতায় (Kolkata)। স্বাভাবিকভাবেই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ দুই পরিবার।

আলিপুরের ডিএল খান রোড এলাকার বাসিন্দা ওই দুই কিশোর। নাম রাজ মোদক (১৪) এবং রমেন্দ্র চৌধুরী(১৩)। স্থানীয়রা জানিয়েছেন, রোজকার মতো  এদিনও রাস্তার ধারে খেলছিল দুই বন্ধু। আচমকাই পুকুরে পড়ে যায় রাজ। বাঁচানোর জন্য চিৎকার করতে শুরু করে সে। বন্ধুকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় রমেন্দ্র। কিন্তু বন্ধুকে বাঁচাতে পারেনি সে। এদিকে নিজেও উঠে আসতে পারেনি সে। তাদের হাবুডুবু খেতে দেখেন স্থানীয় এক মহিলা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: Durga Puja 2021: করোনা আবহে বাড়ি গিয়ে প্রতিমা তৈরিতে নারাজ মৃৎশিল্পীরা, চিন্তায় বনেদি পরিবারগুলি]

drowning

সাহায্যের জন্য চিৎকার শুরু করে তিনি। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকলকর্মীদের খবর দেন। তাঁরা এসে দুজনকে উদ্ধার করেন। পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে দুই কিশোরকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

[আরও পড়ুন: কয়লা কাণ্ডে প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের, ধৃত লালা ঘনিষ্ঠ ৪ ব্যবসায়ী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.