Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
West Bengal Assembly Election

CID-DIG পদে হাওড়ার জয়েন্ট সিপি, ভোটমুখী বঙ্গে ফের পুলিশের শীর্ষ পদে একাধিক রদবদল

ওয়েস্টার্ন জোন এডিজি, আইজিপি পদেও বদলি করা হয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ, রায়গঞ্জ, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদেও বদল আনা হয়েছে। সব মিলিয়ে মোট ১৩টি পদে পুলিশকর্তাদের বদলি করা হয়েছে।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৮:৫৩

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৮:৫৩

options
link
CID-DIG পদে হাওড়ার জয়েন্ট সিপি, ভোটমুখী বঙ্গে ফের পুলিশের শীর্ষ পদে একাধিক রদবদল zoom
গ্রাফিক্স ছবি

রাজ্যে বিধানসভা ভোটের আর মাসখানেক বাকি। তার আগে ফের রাজ্য পুলিশের একদফা রদবদল করা হল। একাধিক শীর্ষপদে পুলিশ কর্তাদের বদলি করা হয়েছে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। সিআইডির ডিআইজি পদে বদলি করা হয়েছে। বদলি করা হয়েছে হাওড়া জয়েন্ট সিপি পদেও। ওয়েস্টার্ন জোন এডিজি, আইজিপি পদেও বদলি করা হয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ, রায়গঞ্জ, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদেও বদল আনা হয়েছে। সব মিলিয়ে মোট ১৩টি পদে পুলিশকর্তাদের বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, হাওড়া পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি পদে থাকা কে. সাবিররাজ কুমারকে সিআইডির ডিআইজি করা হয়েছে। ওই পদে থাকা গৌরব লালকে হাওড়া পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি পদে আনা হয়েছে। ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি পদে থাকা অশোককুমার প্রসাদকে পাঠানো হয়েছে সাইবার সেলের এডিজি পদে। বিশাল গর্গকে সেই পদে আনা হয়েছে। নর্থ বেঙ্গলের আইজি হয়েছেন সুখেশকুমার জৈন। তিনি আইজিপি ট্রাফিক পদে ছিলেন। 

Advertisement

এছাড়াও মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজাকে পাঠানো হয়েছে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি সুধীর কুমার নীলকান্তমকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি নিম্বালকার সন্তোষ উত্তমরাওকে পাঠানো হয়েছে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদে। এছাড়াও বেশকিছু শীর্ষ পদে রদবদল করা হয়েছে।

সরকারি তরফে জানানো হচ্ছে, নিয়ম মেনে রুটিন রদবদল করা হয়েছে। তবে সিআইডি ডিআইজি পদে রদবদল নিয়ে একাধিক জল্পনা ছড়িয়েছে। কারণ হাওড়ায় প্রোমোটার খুনে সদ্য তদন্তভার নিয়েছে সিআইডি। তারপরই এই রদবদল। কিন্তু শুধু এই পদে নয়, রদবদল করা হয়েছে একাধিক পদে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.