Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
corona vaccine

‘ভ্যাকসিন কেনার জন্য ১০০ কোটির তহবিল’, করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা মমতার

কেন্দ্রের কাছে ১ কোটি ভ্যাকসিন চাওয়া হয়েছে, জানালেন মমতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২১, ১৮:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২১, ১৮:৪৩

options
link
‘ভ্যাকসিন কেনার জন্য ১০০ কোটির তহবিল’, করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা মমতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন (West Bengal Election 2021) প্রক্রিয়ার মধ্যেই ফের করোনা মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়ল রাজ্য সরকার। বুধবার মালদহে সাংবাদিক বৈঠক করে মহামারী মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের মানুষের জন্য টিকা (corona vaccine) কিনতে ১০০ কোটি টাকার পৃথক তহবিল তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে, রাজ্যের ভোটের জন্য ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হবে ৫ মে। কারণ, ২ মে রাজ্যের নির্বাচনের ফলপ্রকাশ। তার আগে গণটিকাকরণ শুরু হওয়া মুশকিল।

বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রাজ্যে ৯৩ লক্ষ মানুষ ভ্যাকসিন পেয়েছেন। আরও এক কোটি ভ্যাকসিন (Corona Vaccine) কেন্দ্রের কাছে চাওয়া হয়েছে।এই ১ কোটি ভ্যাকসিন বণ্টন করতে বাজার থেকে আরও ভ্যাকসিন কেনা হবে। ভ্যাকসিন কেনার জন্য জরুরি ভিত্তিতে ১০০ কোটি টাকার তহবিল গঠন করা হচ্ছে।” ভ্যাকসিনের দামে কেন্দ্র ও রাজ্যের মধ্যেকার ফারাক নিয়ে এদিন কেন্দ্রকে তীব্র আক্রমণও শানান মমতা। কেন্দ্র যেখানে কোভিশিল্ডের প্রতিটি ডোজ কিনতে পারছে ১৫০ টাকায়, সেখানে রাজ্য সরকারকে ৪০০ টাকায় কিনতে হচ্ছে। মমতার সাফ কথা, “ভ্যাকসিন নিয়ে ব্যবসা করবেন না।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “চাহিদা বাড়ার জন্য অক্সিজেনের অভাব সৃষ্টি হয়েছে। তবে, আমরা সেটা দেখতে বলেছি।”

Advertisement

[আরও পড়ুন: ফের শ্বাসকষ্ট মদন মিত্রের, ভরতি হাসপাতালে, হবে কোভিড পরীক্ষাও]

অক্সিজেন (Oxyzen) এবং ভ্যাকসিন ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন,”আশঙ্কাজনক রোগীকে ভরতি নিতেই হবে। নিজের হাসপাতালে বেড না থাকলে অন্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে দিতে হবে। ব্যবস্থা করে দিতে হবে।৮০টা বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা করা হবে। ৭০টি করোনা হাসপাতালে বাড়ছে বেড। ২০০টি সেফ হাউস তৈরি হয়েছে। সেফ হাউসগুলিকে হাসপাতালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেওয়া হবে। পিজি হাসপাতালে স্যাটেলাইটের মাধ্যমে কাউন্সেলিংও করানো হবে।”

[আরও পড়ুন: করোনার আঘাতে পরিবারের লোকেদের চিনতে পারছে না নাবালক!]

মমতা জানিয়েছেন, “এবারে করোনার ঝড়টা একটু বেশি। কারণ বাংলায় বাইরের অনেক মানুষ রয়ে গিয়েছে।” তবে মমতার আশ্বাস, আক্রান্তের সংখ্যা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রীর দৃপ্ত প্রত্যয়, ‘ঝড় থেমে যাবে একদিন।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.