রিংকি দাস ভট্টাচার্য: পরীক্ষার প্রায় ৮৮ দিনের মাথায় আগামী ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ৷ বুধবার বিজ্ঞপ্তি দিয়ে একথা ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ৷ ওইদিন সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ করবেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ সকাল ১০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল৷ এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷
[ আরও পড়ুন: আইএসসিতে চতুর্থ, কলকাতা পুলিশের ডিসির দায়িত্বে দ্বাদশ শ্রেণির ছাত্রী!]
চলতি বছর ১২ ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক পরীক্ষা৷ ১১ লক্ষের বেশি পড়ুয়া পরীক্ষা দিয়েছিল৷ নকল রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ৷ তবে তা সত্ত্বেও রোখা যায়নি নকল৷ একাধিক স্কুল থেকে মিলেছে টুকলির খবর৷ কড়াকড়ি থাকলে নকল আটকাতে পর্ষদ পুরোপুরি ‘ব্যর্থ’ বলেও সুর চড়িয়েছিলেন অনেকেই৷ তাই চলতি বছরের মাধ্যমিকের দিকে নজর রয়েছে সকলেরই৷ বুধবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ ঘোষণা করা হয়েছে ভোটের ফলাফলের ঠিক দু’দিন আগেই ২১ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল৷ ওইদিন সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ তিনি ঘোষণা করবেন মেধাতালিকা৷ তার ঠিক ঘণ্টাখানেক পর থেকে পর্ষদের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷ ওইদিনই স্কুল থেকে রেজাল্ট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে তারা৷
[ আরও পড়ুন: সকালের ব্যস্ত সময়ে ‘পাওয়ার কাট’, ফের ব্যাহত মেট্রো পরিষেবা]
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের জেরে চলতি বছর মাধ্যমিকের ফলপ্রকাশে কিছুটা দেরি হয়েছে৷ তবে তা সত্ত্বেও পরীক্ষার ৮৮ দিনের মাথায় ফলপ্রকাশ হবে৷ সূত্রের খবর, আগামী ২ জুনের মধ্যে প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফলও৷ তবে সে বিষয়ে এখনও নিশ্চিত করে পর্ষদের তরফে কিছু জানানো হয়নি৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ