নব্যেন্দু হাজরা: কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে রাজ্য পুলিশের তরফে বিস্তারিত গাইডলাইন প্রকাশ। কোন কোন কাজ সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন, তা ওই গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শুক্রবারই এই নির্দেশিকা জারি করা হয়।
নির্দেশিকা অনুযায়ী, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন না। একা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা। পুলিশকে এ ব্যাপারে শুধুমাত্র সহায়তা করতে পারবেন তাঁরা। বিভিন্ন জমায়েত বা উৎসবে ভিড় সামাল দিতে, বেআইনি পার্কিং রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা।

[আরও পড়ুন: ‘নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক, শান্তনু ছাত্র’, বিস্ফোরক ইডি’র আইনজীবী]
উল্লেখ্য, সম্প্রতি একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্থা সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে রাজ্য সরকারের কাছে জানতে চান। বিস্তারিত গাইডলাইন তৈরির নির্দেশও দেন। আগামী ২৯ মার্চের মধ্যে কলকাতা হাই কোর্টে তা জমা দিতে বলা হয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য পুলিশ।
[আরও পড়ুন: ‘খোঁজখবর রাখিস, মেয়েটা একা আছে’, অনুব্রতকন্যার দিকে নজর রাখার পরামর্শ মমতার]
সর্বশেষ খবর
-
মাত্র তিনদিনেই শেষ কাজ! এসআইআরের মতোই জনগণনাতেও নজির সাঁইথিয়ার শিক্ষকের
-
রাতের আকাশে বেগুনির খেলা! স্পেস স্টেশন থেকে নবরূপ দেখালেন নভোশ্চর
-
হকি বিশ্বকাপে ডাচেদের বিরুদ্ধে হার, শেষ চারে ওঠার স্বপ্ন প্রায় শেষ ভারতের
-
বুকে পেসমেকার, ধূমপানে না চিকিৎসকদের! অসুস্থ বিমান সিগারেট ছাড়বেন? চিন্তিত কমরেডরা
-
১২ বছর নেকড়েদের পালে বড় হয়েছেন, ৮০ বছর বয়সে প্রয়াত স্পেনের ‘মোগলি’