স্টাফ রিপোর্টার: ফের শহরে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মহিলার রহস্যমৃত্যু৷ এবার ঘটনাস্থল মানিকতলার মুরারি পুকুরের ধোপার মাঠ এলাকায়৷ মৃতের নাম উজ্জ্বলা সরকার (৩২)৷ পুলিশের অনুমান, শনিবার ভোর চার’টে নাগাদ পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে বিয়ে হয় ওই মহিলার৷ কিন্তু শ্বশুরবাড়িতে পারিবারিক সমস্যা চলছিল৷ সেই কারণে মাঝেমধ্যেই তিনি মানিকতলায় বাপের বাড়িতে এসে থাকতেন৷ মাস দুয়েক ধরে তিনি বাপের বাড়িতেই ছিলেন৷ কিন্তু কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন৷ শনিবার ভোর চার’টে নাগাদ আচমকাই জোরে আওয়াজ শুনতে পান বহুতলের বাসিন্দারা৷ অনেকেই দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন৷ দেখেন রক্তাক্ত অবস্থায় বহুতলের নিচে পড়ে রয়েছেন উজ্জ্বলাদেবী৷ তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ বাসিন্দাদের অনুমান পারবারিক সমস্যার কারণেই আত্মঘাতী হয়েছেন উজ্জ্বলাদেবী৷
সর্বশেষ খবর
-
পাকিস্তান অতীত, বিতর্কিত আমির এখন ইংল্যান্ড ক্রিকেটার, কী জানালেন একদা নির্বাসিত পেসার?
-
রান্নাঘরে মুঘলযুগের মশলা! কটন ক্যান্ডির সঙ্গে তুলনা টেনে মুন্ধেরকে ‘টিপ্পনি’ টুইঙ্কেলের
-
‘আমার নাম করে টাকা চাইলে…’, তোলাবাজদের বিরুদ্ধে কড়া ‘অ্যাকশনে’র হুঁশিয়ারি বিধায়ক রত্নার
-
ঘুমের মধ্যেই চিরঘুম! রাতের বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের
-
আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নে ভয়ংকর হড়পা বান! অন্তত ২০ জন নিখোঁজ, মৃত্যুর আশঙ্কা