Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

বেহালা থেকে গ্রেপ্তার ‘চোরের রানি’, উদ্ধার ২৪ লক্ষ টাকার গহনা

কেউ জানতেনও না এই ‘ভাল পরিচারিকা’র আসল পরিচয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৮, ০৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৮, ০৮:৫৬

options
link
বেহালা থেকে গ্রেপ্তার ‘চোরের রানি’, উদ্ধার ২৪ লক্ষ টাকার গহনা zoom
Advertisement

অর্ণব আইচ: একের পর এক বাড়ি থেকে গয়না চুরি। কিন্তু ধরতে পারতেন না কেউ। শেষ পর্যন্ত দেড় হাজার টাকা চুরি করেই ধরা পড়ল বেহালার ‘চোরের রানি ’ গীতা হালদার। বেহালার রায়বাহাদুর রোডে তার বাড়ির চিলেকোঠার ঘরে তল্লাশি চালিয়ে ২৪ লাখ টাকার সোনার গয়না উদ্ধার করল পুলিশ। পরিচারিকার কাজ করার নামে বিভিন্ন বাড়ির উপর নজর রাখত সে। চুরির গয়না বিক্রি করেই রীতিমতো একটি গাড়ির মালিক গীতা। সুযোগমতো সোনার গয়না থেকে বায়ুসেনার সোনার মেডেল, কিছুই চুরি করতে বাকি রাখেনি সে।

[মঞ্চ ভেঙে পড়বে না তো? মোদির সভায় দুর্ঘটনার জেরে প্রশ্ন ‘সাবধানী’ মমতার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গীতার কাছে হার মেনে যায় ‘গল্প হলেও সত্যি’ ছবির পরিচালক ধনঞ্জয়ও। বাড়ির প্রত্যেকের উপর খেয়াল রাখতে জুড়ি ছিল না গীতার। যখন যাঁর যা প্রয়োজন, সঙ্গে সঙ্গে তাঁর সামনে তা এনে হাজির করত সে। কিন্তু কেউ জানতেনও না এই ‘ভাল পরিচারিকা’র আসল পরিচয়। যাতায়াতের পথে শুধু তার নজর থাকত এলাকার বাড়িগুলির উপর। কোন বাড়িতে হানা দেওয়া সুবিধা, তা দেখে নিত সে। কিন্তু যে বাড়িতে কাজ করত, সেই বাড়িতে কোনওদিন চুরি করেনি। হঠাৎই পরিচারিকার কাজ ছেড়ে দিত। তার পর সুযোগ বুঝে যন্ত্রপাতি নিয়ে হানা দিত কোনও একটি বাড়িতে। গীতার দাবি, সে একাই চুরি করত। দরজার লক বা জানালা দিয়েও বাড়ির ভিতরে ঢুকত। ভেঙে ফেলত আলমারির লক। আলমারি থেকে সোনার গয়না নিয়ে উধাও হয়ে যেত সে।

তার উপর কয়েকবার সন্দেহ হলেও তাকে জেরা করে কিছু উদ্ধার করা যায়নি। কিছুদিন আগে বেহালার পর্ণশ্রী পল্লিতে একটি বাড়িতে কাজ করতে করতেই ছেড়ে দেয় সে। এর পরই একটি বাড়ি থেকে চুরি যায় দেড় হাজার টাকা ও কয়েকটি নথি। গোপন সূত্রে খবর পেয়ে ও সিসিটিভির সূত্র ধরে সন্ধান মেলে গীতার। রায়বাহাদুর রোড থেকে তাকে ধরার পরও প্রথমে সে মুখ খোলেনি। কিন্তু তার ছাদের চিলেকোঠার গোপন কুঠুরিতে হানা দিয়েই পর্ণশ্রী থানার পুলিশ আধিকারিকরা উদ্ধার করেন ৭৮৭ গ্রাম সোনার গয়না, মেডেল। বাজারে এর দাম ২৪ লাখ টাকা। গীতার কোনও সঙ্গী ছিল কি না, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

[বিফলে রাহুলের ‘সহিষ্ণুতার পাঠ’, জবাবি ভাষণে চেনা ছন্দেই বিরোধীদের আক্রমণ মোদির]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.