সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে আত্মপ্রকাশ করল চিনা সংস্থা কুলপ্যাডের নোট ফাইভ লাইট। ৫ ইঞ্চির টাচস্ক্রিন বিশিষ্ট এই স্মার্টফোনটির রেজোলিউশন ৭২০x১২৮০ পিক্সেল।
#CoolpadNote5Lite comes with a 8MP Front camera with Front LED flash. Can you guess the price? pic.twitter.com/9KX7P7K6gp
Advertisement— Coolpad India (@CoolpadInd) March 16, 2017
১ গিগাহার্ৎজ কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৫ প্রসেসর সমৃদ্ধ এই ফোনের র্যাম ৩ জিবি। ইন্টারনাল মেমোরি ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই হ্যান্ডসেটে। কম আলোয় সেলফি তোলার জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশ।
#Coolpadnote5Lite launch @CoolpadInd looks good with 3GB RAM, 16 GB ROM,13 MP rear and 8MP front camera in INR 8,199 pic.twitter.com/bXGXXtaAWW
— Lovely Baba (@kirtipatel111) March 16, 2017
[মাত্র ৫ হাজারে ভারতে Redmi 4A আনছে Xiaomi]
কুলপ্যাড নোট ফাইভ লাইট-এ রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০, সঙ্গে ২৫০০ এমএএইচ নন রিমুভেবল ব্যাটারি। মেটাল বডির হ্যান্ডসেটটির ওজন ১৪৮ গ্রাম। বাড়তি নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
[Jio-কে টেক্কা! খুব সস্তায় রোজ ২ জিবি করে ডেটা দিচ্ছে BSNL]

এই ফোনে মিলবে ডুয়াল সিন কানেক্টিভিটি। ফোর-জি মডেলের অন্যান্য সমস্ত সুযোগ সুবিধাই বর্তমান। মিলছে একমাত্র ই-কমার্স সাইট আমাজন-এ। বিক্রি শুরু হবে ২১ মার্চ থেকে। ভারতে ফোনটির দাম ৮, ১৯৯ টাকা।
Presenting the #CoolpadNote5Lite which comes with 13+8 MP with Front Flash, 3GB+16GB ROM, FP Scanner, Metal body & more @ Rs. 8199 only! pic.twitter.com/V9dJ5NgAgW
— Coolpad India (@CoolpadInd) March 16, 2017
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?