সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেস্তরাঁয় গিয়ে গ্রিল চিকেন, স্মোক কাবাব খেতে কে না ভালবাসে। কি নাম শুনেই জিভে জল এসে গেল তো? এখনই কি ঠিক করে ফেললেন এই সপ্তাহে কোন রেস্তরাঁয় গিয়ে শিক কাবাব বা স্মোক চিকেন খাবেন? বিশেষত, পুরুষদের পাশাপাশি মহিলারাও এধরণের খাবার খেতে কিছু কম যান না। কবজি ডুবিয়ে খেতে বাদ যান না কোনও মহিলাই৷ কিন্তু নিজের অজান্তেই এধরনের খাবার খেয়ে কি স্তন ক্যানসারের৷ ঠিক যে রোগের নামটা আপনার রাতে ঘুম কেড়ে নিতে পারে, ঠিক সেই রোগেরই বীজ বপন করছেন আপনি৷ আর তা নিজের অজান্তেই করছেন৷
সম্প্রতি, আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা গেছে পোড়া মাংস কিংবা স্মোকি মাংসই এই বেস্ট ক্যানসারের সম্ভাবনা বাড়ায়৷ বিশ্ববিদ্যালয়ের তরফে ১৫০৮ জন মহিলার উপর করা একটি সমীক্ষায় ৫৯৭ জনের মৃত্যুর কারণ চিহ্নিত করা গিয়েছে৷ যাঁদের মধ্যে ২৩৭ জনের মৃত্যুর কারণই হল স্তনের ক্যানসার৷ আর তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরীক্ষানিরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, তাঁরা বেশিরভাগ ক্ষেত্রেই পোড়া মাংস কিংবা স্মোকি মাংসকেই খাবার হিসাবে খেয়েছেন৷ এই সমীক্ষা আমেরিকার ক্যানসার ইনস্টিটিউটের একটি জার্নালেও ছাপা হয়েছে৷
তাহলে যাঁরা রেস্তরাঁয় গিয়ে বেশিরভাগ সময়ই গ্রিলড চিকেন কিংবা স্মোকি চিকেন খেতে ভালবাসেন, সেই সমস্ত মহিলারা বুঝতে পারছেন তো আপনি নিজের অজান্তেই কিভাবে ব্রেস্ট ক্যানসার নামক এই মারণ রোগের বীজ বপণ করছেন।
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের