Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Priyanka Chopra

উইম্বলডনে সামার লুকে নজরকাড়া প্রিয়াঙ্কা, গ্রীষ্মে স্বল্প খরচে ‘দেশি গার্লে’র ফ্যাশনে সাজবেন নাকি?

সাধারণত রয়্যাল বক্সে বসে অনুষ্ঠান উপভোগের জন্য মেনে চলতে হয় নির্ধারিত ড্রেস কোড। পুরুষ অতিথিদের পরনে থাকতে হয় টাই-সমেত কমপ্লিট স্যুট। অন্যদিকে মহিলারা পরতে পারেন স্মার্ট ডে ড্রেস বা সেপারেটস, তবে পোশাকের ঝুল যেন হাঁটু অথবা তার নীচ পর্যন্ত থাকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৯:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৯:৫৬

options
link
উইম্বলডনে সামার লুকে নজরকাড়া প্রিয়াঙ্কা, গ্রীষ্মে স্বল্প খরচে ‘দেশি গার্লে’র ফ্যাশনে সাজবেন নাকি? zoom
উইম্বলডনের রয়্যাল বক্সে ভারতের মেয়ে।

‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) যে ওঁর ফ্যাশন গেমে সবসময়ই দশে দশ, তা আর বলার অপেক্ষা রাখে না। ২০০০-এর শুরুর বছরগুলোয় ভারতের নারীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন স্টাইল আইকন। কমবেশি সকলেই তাঁর মতো সেজে উঠতে চেয়েছে সে সময়। এমনকী পরবর্তীকালে যখন বিয়ের লুক হিসেবে বলিউডে রমরম করে চলছিল প্যাস্টেল শেড বেছে নেওয়ার ধুম, পিগি চপস নির্দ্বিধায় বধূ সেজে উঠলেন লালে। আজও সেই লুক তাঁর আইকনিক লুকগুলির মধ্যে অন্যতম বলে মনে করে হয়।

Priyanka Chopra turns heads with chic Wimbledon look

Advertisement

এমন বলিউড ডিভা যে চল্লিশ পেরিয়েও ফ্যাশনিস্টা হওয়ার সুযোগ ছেড়ে দেবেন না, তা বলাই বাহুল্য। প্যারিসের ডিওর হট কটুওর শেষে লন্ডনে উইম্বলডনের রয়্যাল বক্সে হাজির হয়ে আবারও ফ্যাশন দুনিয়ার নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০২৬ উইম্বলডন চ্যাম্পিয়নশিপের ওমেন’স সেমিফাইনাল দেখতে এসে অভিনেত্রী বেছে নিয়েছিলেন একেবারে ক্লাসিক, পরিশীলিত ও রয়্যাল বক্সের উপযোগী এক লুক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

প্রিয়াঙ্কার পোশাকের মূল আকর্ষণ ছিল ফ্যাশন ব্র্যান্ড ডিওর নির্মিত একটি ক্রিম রঙের বেল্টেড শার্ট ড্রেস। নিউট্রাল টোনের এই পোশাক তাঁকে করে তুলেছিল আধুনিক অথচ মার্জিত। কোমরের বেল্টটি স্ট্রাকচার দিয়েছিল গোটা লুকটিকে। পরিস্ফুট হয়ে উঠেছিল ওঁর দেহসৌষ্ঠব। লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল প্রিয়াঙ্কার ম্যাচিং সিল্ক ব্যান্ডানা। ফ্যাশন অ্যাকসেসরির সাধারণ তকমা ছেড়ে, তা যেন পুরো সাজে যোগ করেছিল ভিনটেজ ইউরোপিয়ান গ্ল্যামারের ছোঁয়া।

ভারী গয়নার বদলে একেবারে হালকা স্টাড, হাতঘড়ি ও আংটিতেই সীমাবদ্ধ ছিল অ্যাক্সেসারাইজেশন। সঙ্গে সহজ হেয়ারস্টাইল, ন্যাচারাল ডিউয়ি মেক-আপ বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। তাঁর সমস্ত লুকটিই যেন বলে উঠছিল ‘লেস ইজ মোর’।

Priyanka Chopra turns heads with chic Wimbledon look

সাধারণত রয়্যাল বক্সে বসে অনুষ্ঠান উপভোগের জন্য মেনে চলতে হয় নির্ধারিত ড্রেস কোড। পুরুষ অতিথিদের পরনে থাকতে হয় টাই-সমেত কমপ্লিট স্যুট। অন্যদিকে মহিলারা পরতে পারেন স্মার্ট ডে ড্রেস বা সেপারেটস, তবে পোশাকের ঝুল যেন হাঁটু অথবা তার নীচ পর্যন্ত থাকে। তাছাড়া পোশাকের রংও সাদা-ঘেঁষা হলেই ভালো।

প্রিয়াঙ্কা চোপড়ার সাজটি গ্রীষ্মের পক্ষে উপযোগী তো বটেই। এমন সাজে সেজে ওঠা এতটাই সহজ যে ভারতীয় সামার লুকের সঙ্গেও তা দিব্যি মানিয়ে যায়। আর পিগি চপস-এর স্টাইল গাইড মেনে চলতে পারলে, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ না করেও অনুকরণ করে ফেলা যাবে পছন্দের তারকার ডে-টাইম লুকটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.