বিয়েবাড়ি হোক বা অফিসের পার্টি— নিজেকে নিখুঁত দেখাতে আইব্রো প্লাক করা মাস্ট। কিন্তু অনেকেরই সমস্যা হল, থ্রেডিং বা প্লাক করার পরেই ভ্রু-র চারপাশ লাল হয়ে যায়। দেখা দেয় ছোট ছোট ফুসকুড়ি আর অসহ্য জ্বালা। সংবেদনশীল ত্বকে এই সমস্যা আরও বেশি। তবে একটু সচেতন হলেই এই বিড়ম্বনা এড়ানো সম্ভব।

আরও পড়ুন:
আগাম প্রস্তুতি নেবেন কীভাবে?
প্লাক করার আগে ত্বককে তৈরি করে নেওয়া জরুরি। প্রথমেই মুখ ভালো করে মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। এরপর হালকা গরম জলে তোয়ালে ভিজিয়ে ভ্রু-র উপর ২-৩ মিনিট চেপে ধরুন। এতে রোমকূপের মুখ খুলে যায়, ফলে লোম তোলার সময় টান কম লাগে এবং প্রদাহ কমে।

জানেন কি প্লাক করার সঠিক নিয়ম?
সবসময় পরিষ্কার টুইজার ব্যবহার করা উচিত। ব্যবহারের আগে টুইজারটি স্যানিটাইজার বা অ্যালকোহল দিয়ে মুছে নিন। নোংরা সরঞ্জাম থেকে সংক্রমণের ঝুঁকি থাকে। লোম তোলার সময় তাড়াহুড়ো করবেন না। রোম যেদিকে বাড়ে, সেই অভিমুখেই আলতো করে টানুন। উলটো দিকে টানলে ত্বকে অতিরিক্ত চাপ পড়ে লালচে ভাব তৈরি হয়।
প্লাক করার পর কী করবেন?
প্লাক করার পর ত্বক স্বাভাবিক করা সবচেয়ে জরুরি। তৎক্ষণাৎ অ্যালোভেরা জেল বা শসার রস লাগাতে পারেন। বরফ কাপড়ে মুড়ে মিনিট দুয়েক সেঁক দিলেও দারুণ কাজ দেয়। এটি ত্বকের জ্বালা কমিয়ে তাৎক্ষণিক আরাম দেয়। গোলাপ জল ব্যবহার করলেও ত্বক দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

জরুরি সতর্কতা
যাঁদের ত্বক খুব সেনসিটিভ, তাঁরা প্লাক করার অন্তত ২৪ ঘণ্টা আগে কোনও কড়া কেমিক্যাল বা রেটিনল জাতীয় ক্রিম ব্যবহার করবেন না। অনুষ্ঠানের ঠিক আগের দিন আইব্রো প্লাক না করাই বুদ্ধিমানের কাজ। অন্তত ২-৩ দিন আগে এটি সেরে ফেলুন। তবে যদি ফুসকুড়িতে পুঁজ বা তীব্র চুলকানি হয়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সামান্য এই যত্নটুকু নিলেই আপনার সাজ হবে নিখুঁত। আপনি হয়ে উঠবেন অনন্যা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!