সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লান্ত চোখের সবচেয়ে বড় সমস্যা চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল। বাজারে অনেক কেমিক্যাল প্রোডাক্ট রয়েছে যেগুলি এই ডার্ক সার্কেল হটাতে সাহায্যে করে। কিন্তু সবসময় তো আর সেগুলি ব্যবহার করা সম্ভব নয়। সবচেয়ে ভাল হয় যদি ডায়েটে পরিবর্তন আনা যায় বা ঘরোয়া উপায়ে চোখের নিচের কালো দাগ মোছা যায়। রইল তারই সুলুকসন্ধান।
১) এক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার পর্যাপ্ত ঘুম। দিনে অন্তত সাতঘণ্টা ঘুম জরুরি। তবে কাজের উপর নির্ভর করে ঘুমের পরিমাণ বাড়তে পারে।
[ অতিরিক্ত যৌনতাই ফুটবলারদের সাফল্যের চাবিকাঠি? কী বলছেন বিশেষজ্ঞরা? ]
২) ডায়েটে যোগ করুন ভিটামিন বি-৬ ও বি-১২। সেই সঙ্গে খেতে হবে ক্যালশিয়াম ও ফলিক অ্যাসিড।
৩) প্রচুর পরিমাণে জল খান। শরীরকে ডি-হাইড্রেট হতে দেবেন না। সবসময় দেহে তরলের পরিমাণ বেশি রাখুন। জল যেন ডার্ক সার্কেল রোধ করে, তেমনই চোখ ফোলাকেও কমায়।

৪) ধূমপান থেকে দূরে থাকুন। বর্জন করুন অ্যালকোহলও।
৫) ব্ল্যাক বা গ্রিন টি-র ব্যাগ দিয়ে চোখের চারদিকে ম্যাসাজ করুন। ঠান্ডা দল বা বরফ দিয়েও একইভাবে ম্যাসাজ করতে পারেন। এতে চোখের ফোলা ভাব দূর হয়। কিন্ত কখনও চোখ হাত দিয়ে ঘষবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।
[ সুস্থ যৌন জীবনের জন্য নিয়মিত এই কাজটি করুন ]
৬) সবসময় রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন লাগিয়ে বের হন। কিন্তু যদি আপনাকে যদি সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কোনও সময়ে রোদে ঘুরে বেড়াতে হয়, তাহলে প্রতি দু’ঘণ্টা অন্তর সানস্ত্রিন ব্যবহার করুন। এতে ডার্ক সার্কেল হওয়ার প্রবণতা কমে।
৭) চোখের চারপাশে এমন ক্রিম ব্যবহার করুন যেগুলি শুষ্ক নয়। আপনি এক্ষেত্রে আই মাস্কও ব্যবহার করতে পারেন। কিন্তু অবশ্যই দেখে নেবেন সেটি আপনার ত্বক সহ্য করতে পারে কিনা।
৮) এছাড়া চর্মরোগ বিশেষজ্ঞদের কাছ থেকেও ডার্ক সার্কেল দূর করার উপায় জানতে পারেন। অতিরিক্ত ডার্ক সার্কেল হলে বিভিন্ন ক্রিম ও মলম ব্যবহার করা যেতে পারে।
সর্বশেষ খবর
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর