Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Kebab Recipes

বর্ষবরণের আমেজে ঘরোয়া পার্টি? চটজলদি কাবাবেই হবে কেল্লাফতে, রইল রেসিপি

ওভেন ছাড়াই সহজে বাড়িতে ঝটপট কাবাব বানিয়ে তাক লাগান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৬, ২১:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৬, ২১:৩০

options
link
বর্ষবরণের আমেজে ঘরোয়া পার্টি? চটজলদি কাবাবেই হবে কেল্লাফতে, রইল রেসিপি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদূর মধ্যপ্রাচ্য থেকে আসা কাবাব এখন গোটা বিশ্বে জনপ্রিয়। রকমারি সব রেসিপি। রাঁধুনিদের এক্সপেরিমেন্টে কাবাবের রেসিপির তালিকার কলেবর বেড়েছে বই কমেনি! নিত্যনতুন সব পদ। মাছ-মাংস তো বটেই, এমনকী নিরামিষ কাবাবও এখন হেঁশেলে ‘হট ফেবারিট’। আর আপনি যদি বর্ষবরণের আমেজে ঘরোয়া পার্টির আয়োজন করেন, তাহলে এসব চটজলদি কাবাবেই হবে কেল্লাফতে! জেনে নিন সহজ রেসিপি।

ছাতু- ধনে চিকেন কাবাব

Advertisement

উপকরণ
চিকেন কিমা (৫০০), ধনেপাতা-রসুন-লঙ্কা-গোটা গোলমরিচ একসঙ্গে পেস্ট হবে, রোস্টেড ছাতু, পিঁয়াজ বাটা, লেবুর রস, নুন, মিঠে আতর, গোলমরিচগুঁড়ো, সাদা তেল, ঘি।

প্রণালী
নুন, লেবুর রস, ধনেপাতা বাটার মিশ্রণ দিয়ে চিকেন কিমা ম্যারিনেট করে ১ ঘণ্টা রাখুন। তারপর প্যানে তেল গরম করে পিঁয়াজ বাটা, কাঁচালঙ্কা কুচি দিয়ে ম্যারিনেটেড চিকেন দিন। পরিমাণমতো নুন। সেদ্ধ হয়ে গোলমরিচগুঁড়ো দিয়ে মাখো মাখো করে নিন। তেল ছাড়লে বুঝবেন হয়ে গেছে। নামানোর আগে মিঠে আতর ছড়ান। এবার বাইন্ডিংয়ের জন্য রোস্টেড ছাতু দিয়ে মেখে নিন। ঠান্ডা স্টিকে কাবাবের আকারে গড়ে রাখুন। এবার তাওয়ায় ঘি ব্রাশ করে এপিঠ-ওপিঠ ভেজে নিন।

আফগানি চিকেন কাবাব

ফাইল ছবি

উপকরণ
৫০০ গ্রাম চিকেন ছোট করে পিস করা, হলুদগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, গরম মশলাগুঁড়ো, কয়েকটা আমন্ড, কাঁচা লঙ্কা, পরিমাণমতো জল, টক দই, আদাবাটা, রসুনবাটা, নুন (আন্দাজমতো), ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, সাদা তেল, গলানো মাখন।

প্রণালী
চিকেন লেগ পিসগুলো জলে ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। ছুরি দিয়ে মাংসের গায়ে একটু করে চিরে দেবেন। আমন্ড জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখুন। মিক্সিতে আমন্ড, কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে পেস্ট করে নিন। এবার একটা বড় বাটিতে টক দই, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, গরম মশলাগুঁড়ো, আমন্ড-লঙ্কার পেস্ট, ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, নুন এবং অল্প সাদা তেল একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে একদম। এবার চিকেনের পিসগুলোয় মশলার এই মিশ্রণটা মাখিয়ে তিন ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার তাওয়ায় ঘি ব্রাশ করে ঢাকা দিয়ে এপিঠ-ওপিঠ ভেজে নিন। মাঝেমধ্যে মাখন ব্রাশ করে দিন মাংসের পিস গুলোর গায়ে। মাংস সেদ্ধও হবে ফ্লেভারও থাকবে। এটা কাবাব ট্রেতেও বানাতে পারেন কিংবা ওভেনেও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.