সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনাম পড়ে নিশ্চয়ই চমকে উঠেছেন। ভাবছেন, জাঙ্ক ফুড (Junk Food) খেলেও মোটা হবেন না! আবার পিৎজা খেয়ে মেদ ঝরানো। অবাক হলেও, ব্যাপারটা কিন্তু একেবারে সত্যি। এমন এক পিৎজা (Pizza) রয়েছে যা খেলে কিনা মেদ কমবে হু হু করে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। পিৎজা খেতে ভালবাসেন না এমন লোক খুঁজে পাওয়া বেশ মুশকিল। কিন্তু পিৎজার টুকরো মুখে তুলতে গেলেই মগজে আসে মেদ বাড়ার চিন্তা। তবে এবার আর চিন্তা করার কারণ নেই। বিশেষজ্ঞরা বলছে, কয়েকটি নিয়ম মানলেই পিৎজা খেয়েও মোটা হওয়া আটকানো যায়।

১) কেউই পিৎজা রোজ খান না। তবে যারা সপ্তাহে অন্তত একবার পিৎজা খেয়ে ফেলেন, তাঁরা বরং দু’সপ্তাহে একবার খান।
২) পিৎজা খাবার সময় টপিং হিসেবে বেশি শাক-সবজি ব্যবহার করুন। চিজ থেকে দূরেই থাকুন। চেষ্টা করুন ছোটমাপের পিৎজা খেতে।
[আরও পড়ুন: Fanta Omelette এখনও খাননি? Viral Recipe মিস করবেন না]

৩) এমন পিৎজা খান, যেখানে ক্যাপসিকাম, টমেটোর পরিমাণ বেশি থাকে। পিৎজার সঙ্গে কোল্ড ড্রিঙ্ক একেবারেই পান করবেন না। এতে মেদ বৃদ্ধির সম্ভাবনা থাকে।
৪) লাঞ্চে ও ডিনারে কখনই পিৎজা খাবেন না। বরং সন্ধের জলখাবারের পিৎজা খেতে পারেন। তবে এক্সারসাইজ কিন্তু বাদ দেওয়া যাবে না।
৫) মেয়োনিজ বা ক্রিম দেওয়া খাবার থেকে দূরে থাকুন। পিৎজার টপিংসে বেশিমাত্রায় চিকেন ব্যবহার করবেন না।

এ তো গেল পিৎজার কথা। চাউমিন, রোল, মোমো বা অন্য কোনও জাঙ্ক ফুডও যদি মেপে খাওয়া যায়, তাহলে মেদ বৃদ্ধি থেকে দূরে থাকা যায় সহজেই। আর অবশ্যই এসব জাঙ্ক ফুড খেলে পরের দিন ব্যায়াম করতে ভুলবেন না। প্রচুর জল খান। নিজেকে হাইড্রেট রাখুন।
[আরও পড়ুন: এত বড়, সত্যি? নেটদুনিয়ায় Viral ২ ফুটের Egg Chicken Roll! চেখে দেখবেন নাকি?]
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গে ডিম এখন খুব সস্তা’, চড়া সুর যশের, বিজেপি ক্ষমতায় আসতেই ‘জেগে উঠলেন’?
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা