এঁচোড় প্রায় পছন্দের সকলের। পিঁয়াজ, আদা, রসুন দিয়ে রসিয়ে কষিয়ে রাঁধলে নাকি মাংসকেও হার মানায়। আবার আদা, গরমমশলা দেওয়া নিরামিষ এঁচোড়েরও স্বাদ মন্দ নয়। আবার কাঁঠাল দেখলেই নাক সিঁটকোন অনেকে। গন্ধে যেন গা গুলিয়ে ওঠে কারও কারও। তবে জানেন কী, কাঁঠালের কয়েকটি রেসিপিও হার মানাতে পারে মটন-চিকেনকে। জেনে নিন কীভাবে তৈরি করবেন।
কাঁঠাল বীজ ঝালভুনা
উপকরণ:
কাঁঠাল বীজ: ১ কাপ (সেদ্ধ করে খোসা ছাড়ানো)
পিঁয়াজ: ১টি (কুঁচি করে কাটা)
রসুন: ১ চামচ (কুঁচি করে কাটা)
শুকনো লঙ্কা: ২টি
কাঁচা লঙ্কা: স্বাদমতো
নুন: স্বাদমতো
সরষের তেল: ২ টেবিল চামচ
গরমমশলা: স্বাদমতো
আরও পড়ুন:
প্রণালী:
প্রথমে ভালো করে কাঁঠাল বীজ ধুয়ে সেদ্ধ করে নিন। এবার খোসা ছাড়ান। তারপর হালকা চাপ দিয়ে থেঁতলে দিন। এবার কড়াইতে সরষের তেল দিন। তাতে একে একে শুকনো লঙ্কা, পিঁয়াজ ও রসুন কুঁচি দিয়ে দিন। হালকা বাদামি রঙের হয়ে গেলে তাতে কাঁঠাল বীজগুলি দিয়ে নাড়তে থাকুন। সব মশলার সঙ্গে কাঁঠাল বীজগুলি মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর কাঁচালঙ্কা কুঁচি নিয়ে নামিয়ে নিন। ছড়িয়ে দিন গরমমশলা। গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।

কাঁঠালের বড়া
উপকরণ:
পাকা কাঁঠালের ক্কাথ: ১০-১২টি
পাকা কলা: ৪টি
ময়দা: ২০০ গ্রাম
সুজি: ১ কাপ
চিনি: স্বাদমতো
নুন: স্বাদমতো
চালের গুঁড়ো: আধ কাপ
সাদা তেল: পরিমাণমতো
প্রণালী:
কাঁঠাল ও কলা মিক্সারে পেস্ট করে নিন। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিন। এবার ওই রসটির সঙ্গে ময়দা, সুজি, চালের গুঁড়ো মিশিয়ে নিন। স্বাদমতো নুন ও চিনি দিন। আধঘণ্টা রেখে দিন। এবার একটি কড়াইতে তেল বসান। গরম হয়ে গেলে অল্প অল্প করে তেলে দিন। বড়ার আকারে ভেজে পরিবেশন করুন।

কাঁঠালের পায়েস
উপকরণ:
দুধ: ১ লিটার
কাঁঠালের ক্কাথ: ১ কাপ
গোবিন্দভোগ চাল: ৫০ গ্রাম
চিনি: স্বাদমতো
কনডেন্সড মিল্ক: ৫০ গ্রাম
কাজুবাদাম: ২৫ গ্রাম
কিশমিশ: ২৫ গ্রাম
তেজপাতা: ২টি
প্রণালী:
কাঁঠালের কোয়া ছাড়িয়ে বীজ বের করে নিন। এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন। এদিকে, গ্যাসে একটি বড় পাত্রে ১ লিটার দুধ বসান। একেবারে ঢিমে আঁচে রাখুন। তাতে তেজপাতা দিন। দুধ ঘন হয়ে গেলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিন। চাল সেদ্ধ হলে চিনি দিন। তারপর তাতে কাঁঠালের ক্কাথ মিশিয়ে দিন। অল্প নাড়াচাড়া করে আরও দুধ ঘন করে নিন। এবার তাতে কনডেন্সড মিল্ক দিন। গ্যাস বন্ধ করে কাজুবাদাম, কিশমিশ দিয়ে দিন। ঠান্ডা হলে সকলকে পরিবেশন করুন।

উপরের এই রেসিপিগুলি খেলে কাঁঠালের স্বাদে আপনি প্রেমে পড়তে বাধ্য। তাই আজই শুরু করুন রান্নাবান্না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দু’দিনের মধ্যেই গোটা রাজ্যে মৌসুমি বায়ু! উত্তরে বৃষ্টি, জৈষ্ঠের শেষেও কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জেলায়
-
হাইতি ম্যাচে নেইমারকে নামানোর চেষ্টা, মহাতারকাকে নিয়ে ক্ষোভ ব্রাজিলের ড্রেসিংরুমে
-
‘বিদ্রোহী’ শিবিরে তৃণমূলের কোন ১৯ সাংসদ? প্রকাশ্যে সই করা চিঠি
-
‘যাঁরা তারকাটা হয় তাঁদের জীবনে অনেক মজার গল্প থাকে’, নতুন সিরিজ নিয়ে আড্ডায় বিক্রম
-
তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ বাংলাদেশের জঙ্গি সংগঠনের! বিস্ফোরক দাবি কাকলির