বর্ণবৈষম্যের শিকার ‘পঞ্চায়েত’ খ্যাত বিনোদ, ঢুকতে বাধা মন্দিরেও, নিজের গ্রামেই কোণঠাসা অভিনেতা!
নিজের গ্রাম কর্ণাটকে এখনও জাতিভেদের বিভাজন বিদ্যমান আর সেই কঠোর বাস্তবকে সঙ্গী করেই ছোট থেকে বড় হয়েছেন বিনোদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের আর কোন কঠিন বাস্তব তুলে ধরলেন নতুন সচিবজি?
কর্ণাটকে শৈশবের চরম দারিদ্র এবং জাতিগত বৈষম্যের শিকার হয়েছিলেন। সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে এসেছিলেন বিনোদ। সেখানেই ছেলেবেলার সেই 'অভিশপ্ত' দিনগুলোর কথা বলতে গিয়ে যেন শব্দগুলো গলার কাছে দলা পাকিয়ে আসছিল। নিজের গ্রাম কর্ণাটকে এখনও জাতিভেদের বিভাজন বিদ্যমান এবং সেই কঠোর বাস্তবকে সঙ্গী করেই ছোট থেকে বড় হয়েছেন বিনোদ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সিরিজের পাশাপাশি সিনেমাতেও বিনোদ সূর্যবংশীর অভিনয় প্রশংসিত। 'জলি এলএলবি ৩' ও 'থাম্মা'র মতো সফল ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, 'পঞ্চায়েত' সিরিজেই ভাগ্যবদল বিনোদের। অভিনয় জীবনের শুরুতেও বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন। কালো চামড়ার জন্য বহু অডিশন থেকে বাদ পড়েছেন তিনি। চেহারার কারণে একটি চরিত্রের জন্য নির্বাচিত হওয়ার পরেও শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন বিনোদ সূর্যবংশী।