শাহরুখ বনাম প্রীতি, আইপিএলের দুই ধনকুবের মালিকের সম্পত্তির লড়াইয়ে এগিয়ে কে?
আইপিএল ফ্র্যাঞ্চাইজির ধনকুবের মালিকদের মধ্যে উপরের সারিতে থাকবেন তাঁরা।
কেকেআর মূলত বলিউড অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতার মালিকানাধীন। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর কাছে বর্তমানে দলের ৫৫ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৪৫ শতাংশ মেহতা গ্রুপের হাতে। ২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকেই এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থেকে কিং খান কেকেআর-কে এক আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করেছেন। বর্তমানে দলটির ব্র্যান্ড ভ্যালু আনুমানিক ১,৮৭০ কোটি টাকা।
আরও পড়ুন:
পাঞ্জাবের মালিকানায় প্রীতি জিন্টা (পিজেডএনজেড মিডিয়া) মুখ্য হলেও, তিনি একমাত্র মালিক নন। প্রখ্যাত ব্যবসায়ী ডাবরের মোহিত বুরম্যান (৪৮%), ওয়াদিয়া গ্রুপের নেস ওয়াদিয়া (২৩%) এবং এপিজে সুরেন্দ্র গ্রুপের করণ পল (৬%)-রাও বলিউড অভিনেত্রীর সঙ্গে যৌথভাবে ফ্র্যাঞ্চাইজিটির মালিক। তবে দলের সবচেয়ে পরিচিত মুখ হিসেবে প্রীতি জিন্টাই বরাবর সমর্থকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন। বর্তমানে শ্রেয়স আইয়ারদের দলের ব্র্যান্ড ভ্যালু আনুমানিক ১,১৭৮ কোটি টাকা।
আরও পড়ুন:
অর্থনৈতিক শক্তির বিচারে শাহরুখ খান নিঃসন্দেহে এগিয়ে। তাঁর বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য এবং বিনিয়োগের পরিধি প্রীতি জিন্টার তুলনায় অনেক বড়। তবে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে শুধুমাত্র অর্থ নয়, কৌশল, দল নির্বাচন এবং মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলে। সেই দিক থেকে দুই দলই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে চলেছে।