মহালয়া পেরিয়ে যাওয়া মানেই পুজো শুরু হতে আর কয়েক মুহূ্র্ত মাত্র। প্রস্তুতি প্রায় সারা। পুজোর অন্যতম অনুষঙ্গ দেবী ভোগের হরেক রেসিপি দিলেন সুস্মিতা মিত্র।
ছানার পায়েস
উপকরণ:
দুধ ১ লিটার, ছানা ২০০ গ্রাম, চিনি ১০০ গ্রাম, ছোট এলাচ ৪ টি, গোলাপ জল ১ চা চামচ।
[showad block=2]
[আরও পড়ুন: উৎসবের আগেই বাংলায় পাড়ি দিল পদ্মার ইলিশ, জিভে জল খাদ্যরসিকদের]
প্রণালী:
প্রথমে মাঝারি আঁচে দুধ ভাল করে ফুটিয়ে ঘন করুন। এবার ছানাটাকে ভাল করে মেখে তা থেকে ছোটো ছোটো গোল গোল বল তৈরি করুন। ফোটানো দুধের মধ্যে ছানার বলগুলো দিয়ে অল্প আঁচে ফুটতে দিন। ভালভাবে ফুটলে এর মধ্যে চিনি ঢালুন ও আস্তে আস্তে নাড়তে থাকুন। ঘন হলে থেঁতো করা এলাচ আর গোলাপ জল দিয়ে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

নারকেলি এলোঝেলো
উপকরণ: ময়দা ২ কাপ, নারকেল কোরা ১ কাপ, চিনি ২ চা চামচ, ঘি ৪ চা চামচ, নুন স্বাদমতো, গোটা পোস্ত ১ চা চামচ, ভাজার জন্য সাদা তেল।
প্রণালী:
একটি পাত্রে ময়দা, নারকেল কোরা, নুন, চিনি, ঘি, গোটা পোস্ত নিয়ে ভাল করে মিশিয়ে মাপমতো জল দিয়ে মেখে রাখুন। লেচি কেটে লুচির মতো বেলে দু’পাশ জোড়া রেখে মাঝখানের অংশ চিরে নিন। এবার একদিক থেকে এমনভাবে মুড়ে নিন যাতে দু’পাশ জোড়া থাকে। তেল গরম করে ডুবো তেলে কড়া করে ভেজে তুলুন।

গুড়ের পোয়া পিঠে
উপকরণ: ময়দা ১ কাপ, সুজি ১ কাপ, গ্রেট করা গুড় ৪ চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চামচ, নুন ১/৪ চামচ, দুধ পরিমাণ মতো, কাজুবাদাম, কিশমিশ কুচি ১ টেবিল চামচ,
ভাজার জন্য সাদা তেল।
[আরও পড়ুন: পুজোর ক’টা দিন প্রাতরাশে স্বাদ বদল করতে চান? জেনে নিন বিশেষ রেসিপি]
প্রণালী:
একটি পাত্রে একে একে ময়দা, সুজি, দুধ, গুড়, কাজুবাদাম কিশমিশ কুচি, গোলমরিচ গুঁড়ো নিয়ে ফেটিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে ১ হাতা করে মিশ্রণ নিয়ে অল্প আঁচে সব পোয়া পিঠেগুলো ভেজে তুলুন।

সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার