সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিংড়ি নাকি ইলিশ। বাঙাল-ঘটির এই লড়াই বহুদিনের। কিন্তু যাঁরা খাদ্যরসিক, তাঁরা কিন্তু দুদিকেই আছেন। তাই লড়াই করে লাভ নেই। বরং, চিংড়ি বা ইলিশের নতুন নতুন রেসিপি ট্রাই করুন বাড়িতেই। এই যেমন এই আমের সিজনে বানিয়ে ফেলুন আম-চিংড়ি ভাপা!
যা যা লাগবে- সরষে বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ৬ টেবিল চামচ, কাঁচা আম ১টি, কাঁচা লঙ্কা বাটা ১ টেবিল চামচ, সরষের তেল চার টেবিল চামচ, কাঁচা লঙ্কা, ৪ টি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আন্দাজমতো নুন।
[আরও পড়ুন: দইবড়া নাকি চাট রসগোল্লা? নয়া স্বাদের মিষ্টিতে মজেছে গোটা বর্ধমান]
তৈরি করুন এভাবে- ভাল করে ধুয়ে নিন কাঁচা আম। তারপর আমটি ঝিরি ঝিরি করে কেটে নিন। একটি পাত্রে ভাল করে পরিষ্কার করা চিংড়ি মাছ নিয়ে, তার মধ্যে নুন, হলুদ, সরষে বাটা, পোস্ত বাটা, কাঁচা আম বাটা, কাঁচা আমের টুকরো, কাঁচা লঙ্কা বাটা, সরষে তেল দিয়ে ভাল করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার একটি স্টিলের টিফিন বাক্সের মধ্যে পুরো মিশ্রণটি ঢেলে তার মধ্যে কাঁচা লঙ্কা চিরে ও সরষের তেল ছড়িয়ে দিন। টিফিন বক্সের ঢাকা বন্ধ করে দিয়ে একটি বড় পাত্রে জল গরম করে নিন। টিফিন বাক্সটি জলের মধ্যে বসিয়ে মিনিট পনেরো ভাপিয়ে নিন। তৈরি আম-চিংড়ির ভাপা। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। ইচ্ছে করলে আন্দাজমতো চিনিও দিতে পারেন নামানোর আগে।
[আরও পড়ুন: গরম নয়, এবার স্যুপ খান ঠান্ডা! রইল সামার স্পেশ্যাল ৩ রেসিপি ]
সর্বশেষ খবর
-
২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা! নিটের পুনঃপরীক্ষায় জালিয়াতি রুখতে বজ্রআঁটুনি কেন্দ্রের
-
অভিষেকেই নজির! সুথারের ঘূর্ণিতে কাত আফগানিস্তান, ফলো-অন করাল ভারত
-
‘মমতার ছবিতেও দুর্নীতি’, দলকে বিঁধে রাজ্যসভা থেকে ইস্তফা সুখেন্দুশেখরের, ছাড়লেন তৃণমূলও
-
বিজেপি কর্মীকে খুন, স্কুলে বোমাবাজি! এবার গ্রেপ্তার নন্দীগ্রামের তৃণমূল নেতা
-
মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ বিশ্বাস, হাই কোর্টে মিলল না রক্ষাকবচ