Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Desun Hospital

মুখগহ্বরের চিকিৎসায় নয়া নজির ডিসানে, অত্যাধুনিক প্রযুক্তিতে দ্রুত আরোগ্যের দিশা

পূর্ব ভারতের চিকিৎসাক্ষেত্রে ডিসান হসপিটাল আজ এক আস্থার নাম। আন্তর্জাতিক মানের ‘জেসিআই’ স্বীকৃতিপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি রোগী সুরক্ষা ও পরিষেবায় বিশ্বমানের মানদণ্ড স্থাপন করেছে। এবার মুখগহ্বর ও চোয়ালের জটিল অস্ত্রোপচারে বিশেষ দিশা দেখাচ্ছে হাসপাতালের ‘ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি’ বিভাগ। ২০২৩ সালে পথ চলা শুরু করার পর থেকেই এই বিভাগটি আধুনিক চিকিৎসার এক অনন্য কেন্দ্র হয়ে উঠেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৪:১১

options
link
মুখগহ্বরের চিকিৎসায় নয়া নজির ডিসানে, অত্যাধুনিক প্রযুক্তিতে দ্রুত আরোগ্যের দিশা zoom
ডিসানের ‘ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি’ বিভাগটি ২০২৩ সালে পথ চলা শুরু করে।

পূর্ব ভারতের চিকিৎসাক্ষেত্রে ডিসান হসপিটাল (Desun Hospital) আজ এক আস্থার নাম। আন্তর্জাতিক মানের ‘জেসিআই’ স্বীকৃতিপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি রোগী সুরক্ষা ও পরিষেবায় বিশ্বমানের মানদণ্ড স্থাপন করেছে। এবার মুখগহ্বর ও চোয়ালের জটিল অস্ত্রোপচারে বিশেষ দিশা দেখাচ্ছে হাসপাতালের ‘ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি’ বিভাগ। ২০২৩ সালে পথ চলা শুরু করার পর থেকেই এই বিভাগটি আধুনিক চিকিৎসার এক অনন্য কেন্দ্র হয়ে উঠেছে।

Desun Hospital: One of the key features of the department is its technology-driven services.
বিভাগটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য প্রযুক্তিনির্ভর পরিষেবা।

মুখ, দাঁত বা চোয়ালের সমস্যায় সাধারণ মানুষ হামেশাই দিশেহারা হন। সাধারণ দাঁতের সমস্যা থেকে শুরু করে ক্যানসার বা দুর্ঘটনার অভিঘাতে হওয়া পুনর্গঠনমূলক অস্ত্রোপচার— সবক্ষেত্রেই ডিসান অনন্য। বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডঃ রামানুজ ঘোষ জানান, অভিজ্ঞ চিকিৎসকদের একটি দক্ষ দল এখানে প্রতিনিয়ত কাজ করছেন। এই দলে ইএনটি সার্জেন, প্লাস্টিক সার্জেন এবং অঙ্কো সার্জেনদের পাশাপাশি রয়েছেন দক্ষ অ্যানাস্থেসিওলজির টিম। রোগীর শারীরিক ও মানসিক পরিস্থিতি বিচার করে তবেই চিকিৎসার রূপরেখা তৈরি করা হয়। এমনকী ৮০ বছর বয়সের প্রবীণ রোগীর জটিল চিকিৎসাতেও এই দল সমান পারদর্শী।

Advertisement
At Desun Hospital, advanced ‘digital planning’ and ‘navigation-guided’ techniques are being used.
ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক ‘ডিজিটাল প্ল্যানিং’ এবং ‘ন্যাভিগেশন গাইডেড’ পদ্ধতি।

At Desun Hospital, a team of experienced doctors is working here round the clock.
অভিজ্ঞ চিকিৎসকদের দল এখানে প্রতিনিয়ত কাজ করছেন।

বিভাগটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল প্রযুক্তিনির্ভর পরিষেবা। এখানে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক ‘ডিজিটাল প্ল্যানিং’ এবং ‘ন্যাভিগেশন গাইডেড’ পদ্ধতি। বিশেষ করে ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে এই প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এতে ইমপ্ল্যান্টের নিখুঁত অবস্থান নিশ্চিত করা যায়। ফলে একদিকে যেমন অস্ত্রোপচারের ঝুঁকি কমেছে, তেমনই দ্রুত সুস্থ হয়ে উঠছেন রোগীরা। ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করাই এখন এই বিভাগের দস্তুর।

Ensuring patient comfort through modern infrastructure is the primary goal of Desun Hospital.
আধুনিক পরিকাঠামোয় রোগীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই ডিসানের প্রধান লক্ষ্য।

চিকিৎসার গুণমান বা ‘ক্লিনিক্যাল এক্সেলেন্স’ বজায় রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ সদা তৎপর। আধুনিক পরিকাঠামো এবং মানবিক ছোঁয়ায় রোগীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। ক্যানসার আক্রান্ত রোগীদের চোয়াল পুনর্গঠনের মতো সংবেদনশীল অস্ত্রোপচারেও এই বিভাগ বিশেষ নজির গড়েছে। পূর্ব ভারতের আধুনিক চিকিৎসা ইতিহাসে ডিসান হসপিটালের এই পদক্ষেপ আগামী দিনে এক নয়া মাইলফলক হতে চলেছে।

পূর্ব ভারতের আধুনিক চিকিৎসা ইতিহাসে ডিসান নয়া মাইলফলক হতে চলেছে।

ওয়েবসাইট: https://desunhospital.com/

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.