সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতঙ্কের নাম গুলেন বারি সিনড্রোম। বিরল এই স্নায়ুরোগে ইতিমধ্যে বাংলাতেও প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। আক্রান্তের সংখ্যাও বাড়ছে ক্রমশ। যদিও রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও এই রোগ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই। সুস্থ থাকতে নানা সতর্কতা নিচ্ছেন কেউ কেউ। বিশেষজ্ঞদের মতে, এই রোগ রুখতে কিছু খাবার বর্তমানে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়াই ভালো।
এই সময় একেবারেই বাইরের খাবার খাবেন না। বিশেষত রাস্তার ধারে বিক্রি হওয়া কাটা ফল খাওয়া থেকে বিরত থাকতেই বলছেন তাঁরা।

যেকোনও জায়গা থেকে জল পান করতেও বারণ করছেন বিশেষজ্ঞরা।

আবার কারও কারও মতে, এই সময় পনীর, চিজ জাতীয় দুধজাত খাওয়াদাবার না খাওয়াই ভালো। ভাতও বেশি না খাওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা।

এছাড়া প্যাকেটজাত মাছ, মাংস জাতীয় খাবারদাবারও এই সময় কম খেতে বলছেন বিশেষজ্ঞরা।

গুলেন বারি সিনড্রোম বা জিবিএসের কামড় থেকে বাঁচতে অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, খাওয়ার আগে হাত ধুতে হবে। শুধু তাই নয়, জনবহুল এলাকায় যাতায়াতের সময় মাস্ক ব্যবহার করতে বলছেন বিশেষজ্ঞরা। যদিও গুলেন বারি সিনড্রোম ছোঁয়াচে নয়। আক্রান্ত ব্যক্তির স্পর্শ থেকে এই রোগ অন্যের শরীরে বাসা বাঁধতে পারে না। তবে তা সত্ত্বেও সামান্য উপসর্গ দেখলে তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নইলে বিরল এই স্নায়ুর রোগ প্রাণঘাতী রূপ নিতে পারে।
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের