স্বাস্থ্যকর খাবারের কথা উঠলেই অনেকে কাঁচা সবজি, স্যালাড বা স্মুদির কথা বলেন। ভিটামিন ও মিনারেলে ভরপুর বলে এগুলোকে অনেক সময় ‘সুপার হেলদি ফুড’ও বলা হয়। তবে সব সবজি কাঁচা খাওয়া নিরাপদ নয়। কিছু সবজি কাঁচা খেলে শরীরে সংক্রমণ, হজমের সমস্যা, এমনকী স্নায়ুতন্ত্রের জটিল রোগের ঝুঁকিও দেখা দিতে পারে।
চিকিৎসকরা জানাচ্ছেন, কিছু সবজি অবশ্যই রান্না করে খাওয়া উচিত। কাঁচা অবস্থায় খেলে স্বাস্থ্য় ঝুঁকি রয়েছে, এমন তিন সবজি হল- পালং শাক, বাঁধাকপি এবং বেগুন।
আরও পড়ুন:

পালং শাক: ব্যাকটেরিয়া ও কিডনিতে পাথরের ঝুঁকি
পালং শাক পুষ্টিগুণে ভরপুর। এতে আয়রন, ফাইবার, ভিটামিন এ এবং ভিটামিন কে রয়েছে। তাই অনেকেই স্য়ালাড বা স্মুদিতে কাঁচা পালং শাক ব্যবহার করেন। কিন্তু চিকিৎসকের মতে, কাঁচা পালং শাকে কিছু ঝুঁকি থাকতে পারে।
মাটির কাছাকাছি জন্মানোয় পালং শাকে অনেক সময় ই-কোলাই ব্যাকটেরিয়া বা ফিতাকৃমির ডিম থাকতে পারে। সাধারণভাবে ধুলেও সব সময় এগুলো সম্পূর্ণ দূর হয় না। ফলে কাঁচা অবস্থায় খেলে পেটের সংক্রমণ, পেট ব্যথা, ডায়েরিয়া বা গ্যাস্ট্রো-ইনটেস্টিনাল সমস্যা দেখা দিতে পারে।
এছাড়া পালং শাকে থাকে অক্সালেট। এটি বেশি পরিমাণে শরীরে ঢুকলে ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কিডনিতে পাথরে ঝুঁকি বাড়াতে পারে। কাঁচা পালং শাকে অক্সালেটের মাত্রা তুলনামূলক বেশি থাকে। তবে রান্না করলে অক্সালেটের পরিমাণ কিছুটা কমে এবং হজমও সহজ হয়।

বাঁধাকপি: মস্তিষ্কে পরজীবী সংক্রমণের আশঙ্কা
বাঁধাকপি অনেক সময় স্যালাড, স্যান্ডউইচ বা বার্গারে কাঁচা ব্যবহার করা হয়। কিন্তু চিকিৎসকের মতে, এই সবজির পাতার স্তরের ভেতরে কখনও কখনও ফিতাকৃমির লার্ভা বা ডিম থাকতে পারে।
এই পরজীবীর ডিম যদি খাবারের সঙ্গে শরীরে ঢোকে এবং রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছয়, তাহলে নিউরোসিস্টিসারকোসিস নামের এক গুরুতর অসুখের সূত্রপাত হতে পারে। এই রোগে খিঁচুনি, মাথাব্যথা বা অন্যান্য স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।
যদিও এমন ঘটনা খুবই বিরল, তবু চিকিৎসকের সতর্কবার্তা, বাঁধাকপি ভালোভাবে রান্না করলে এই ঝুঁকি অনেকটাই কমে।

বেগুন: প্রাকৃতিক টক্সিনের উপস্থিতি
বেগুন আমাদের রান্নাঘরের খুব পরিচিত এক সবজি। কিন্তু কাঁচা বেগুন খাওয়া নিরাপদ নয়।
বেগুনে সোলানিন নামের একটি রাসায়নিক উপাদান থাকে। এটি বেশি পরিমাণে শরীরে গেলে বমি ভাব, বমি, পেটের অস্বস্তি বা হজমের সমস্যা তৈরি করতে পারে।
রান্না করার সময় তাপের প্রভাবে এই সোলানিন অনেকটাই ভেঙে যায়। ফলে বেগুন রান্না করে খেলে তা অনেক বেশি নিরাপদ।
কেন রান্না করা গুরুত্বপূর্ণ
চিকিৎসকদের মতে, রান্না করা সবজি শুধু স্বাদ বাড়ায় না, অনেক সময় স্বাস্থ্যঝুঁকিও কমায়। যেমন-
- তাপ ব্যাকটেরিয়া ও পরজীবী ধ্বংস করতে সাহায্য করে
- নষ্ট হয় কিছু ক্ষতিকর রাসায়নিক বা টক্সিনের প্রভাব
- কমে অক্সালেটের মতো উপাদান
- হজম সহজ হয়
সেদ্ধ করে বা হালকা ভেজে- এই পদ্ধতিগুলো সবজিকে নিরাপদ করে তুলতে পারে।

শুধু খাবার নয়, প্রস্তুতির দিকেও নজর দিন
চিকিৎসকদের মতে, স্বাস্থ্যকর খাবার খাওয়ার ক্ষেত্রে শুধু খাবার নির্বাচন করাই যথেষ্ট নয়, কীভাবে তা প্রস্তুত করা হচ্ছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। সবজি রান্নার আগে পরিষ্কার করে ধোয়া, প্রয়োজনে নুন বা ভিনেগার জল ব্যবহার করা এবং সঠিকভাবে রান্না করা- এই কয়েকটি সহজ অভ্যেস অনেক সংক্রমণ ও হজমের সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে।
সঠিকভাবে প্রস্তুত করলে সবজি শরীরের জন্য পুষ্টিকর ও নিরাপদ। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, পালং শাক, বাঁধাকপি এবং বেগুন কাঁচা না খেয়ে রান্না করে খাওয়াই শ্রেয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!
-
‘বাঙালি নিরামিষ খেয়ে পুষ্পাঞ্জলি, মাছ দিয়ে প্রসাদ দিতে জানে’, বাগেশ্বর বিতর্কে সোজাসাপ্টা শুভেন্দু
-
যুদ্ধ ‘কাঁটা’ সরিয়ে দিল্লি ঘোষণাপত্রে সহমত ‘শত্রু’ ইরান-আমিরশাহী, বড় কূটনৈতিক সাফল্য ভারতের