Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
remove negative energies

শুভ কাজে বারবার বাধা পাচ্ছেন? কীভাবে বুঝবেন বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে কি না?

কীভাবে বুঝবেন? প্রতিকার কীভাবে করবেন? জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০২০, ২২:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০২০, ২২:২৭

options
link
শুভ কাজে বারবার বাধা পাচ্ছেন? কীভাবে বুঝবেন বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে কি না? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর”। শুভ শক্তির অস্তিত্ব যেমন রয়েছে, তেমনই অশুভ শক্তির প্রভাবও রয়েছে। আপনার ঘরেই তার প্রভাব থাকতে পারে। কীভাবে টের পাবেন? কিছু লক্ষণ রয়েছে।

১) বাড়ির কোনও সদস্য ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছেন। ডাক্তার-বদ্যি দেখিয়েও কোনও ফল মিলছে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২) কোনও শুভ কাজের জন্য খুব চেষ্টা করছেন। শেষ মুহূ্র্তে গিয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সাফল্য কাছে এসেও ধরা দিচ্ছে না।

৩) সুযোগ পাচ্ছেন। কিন্তু কিছুতেই সেগুলো কাজে লাগাতে পারছেন না। কোনও না কোনওভাবে বাধা পড়ছে।

৪) বিনা কারণে আলস্য বোধ হচ্ছে। কোনও কাজ করতে ইচ্ছে করছে না। অদ্ভুত একটা নিরুৎসাহ কাজ করছে।

৫) নিজের বাড়িতে থাকতেই অস্বস্তি লাগছে। নিরাশা চরমে পৌঁছে যাচ্ছে। এমনকী মাঝে মধ্যে আত্মহত্যা করার কথাও মনে হচ্ছে।

৬) বাড়ির কোনও এক সদস্য অস্বাভাবিক আচরণ করছেন। সবসময় ঝগড়া-অশান্তি লেগে রয়েছে।

break-up

[আরও পড়ুন: বিয়ের পর প্রথমবার কলকাতায় দুর্গাপুজো, সৃজিত-মিথিলাকে উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী]

এমনই কিছু বিষয় যদি প্রতিনিয়ত আপনার বাড়িতে ঘটে থাকে। তাহলেই বুঝবেন নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা থাকলে তার সমাধানও থাকে। তবে শুধু ঈশ্বরে বিশ্বাস রাখলেই হবে না। আপনাকেও কয়েকটি পদক্ষেপ করতে হবে।

১) আগেকার দিনের গুরুজনেরা ঘর-দোর পরিষ্কার রাখার উপর জোর দিতেন। সেটি সত্যিই জরুরি। বাড়ির মধ্যে টবে ছোট ছোট গাছও লাগাতে পারেন। এতে পজিটিভ এনার্জি পাওয়া যায়।

২) জলে লেবুর রস, নুন, সাদা ভিনিগার মিশিয়ে নিন। তারপর তা দিয়ে দরজা ও জানলা ভাল করে মুছে নিন। পাপোশের নিচে সন্ধক লবন দিয়ে তা দরজার সামনে রাখতে পারেন। এতে নেগেটিভ এনার্জি দূরে থাকে।

৩) ঘর মোছার সময় তাতে সামান্য নুন মিশিয়ে নিতে পারেন। এতেও ভাল ফল পাওয়া যায়। দেখবেন দুপুরবেলা কারও বাড়িতে কিছু পাঠাতে হলে মায়েরা তাতে একটু নুন দিয়ে দেন।

৪) গ্লাসের মধ্যে একটু জল নিয়ে তাতে নুন মিশিয়ে বাথরুমের কোনও একটি জায়গায় রেখে দিতে পারেন। এতে নেগেটিভ এনার্জি দূর হয়।

৫) ধূপের গন্ধ পজিটিভ এনার্জি দেয়। ঘরে ঢুকে এই গন্ধ পেলেই দেখবেন আপনার মন ভাল হয়ে যাবে।

[আরও পড়ুন: উৎসবের দিনগুলিতে বাড়িকে ভিন্ন লুক দিতে কাজে লাগান আয়না, রইল টিপস]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.