Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Lucky Plants

সংসারে সমৃদ্ধি চান? দেবী লক্ষ্মীর প্রিয় এই ফুলগাছগুলি ব্যালকনিতে রাখলেই ঘুরবে ভাগ্যের চাকা

বাড়ির একটুকরো ব্যালকনিকে করে তুলুন আরও সবুজ। তাতে বাড়ির শোভা যেমন বাড়বে, তেমনই হবে শ্রীবৃদ্ধি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৭:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৭:১২

options
link
সংসারে সমৃদ্ধি চান? দেবী লক্ষ্মীর প্রিয় এই ফুলগাছগুলি ব্যালকনিতে রাখলেই ঘুরবে ভাগ্যের চাকা zoom
ব্যালকনিতে লক্ষ্মীদেবীর প্রিয় ফুলগাছ বসান। ছবি: সংগৃহীত
Advertisement

ধন ঐশ্বর্যের দেবী লক্ষ্মী। পরিবারের শ্রীবৃদ্ধি প্রত্যেক হিন্দু পরিবারই বাড়িতে লক্ষ্মীদেবীর আরাধনা করেন। লক্ষ্মী ফুল পছন্দ করেন। সে কারণে তাঁর পূজার্চনাও ফুল ব্যবহার করা হয়। কেউ কেউ আবার পুজোর কাজে ব্যবহার করার জন্য বাড়িতেই ফুলগাছ লাগান। তবে জানেন কী, আপনার বাড়িতে লাগানো ফুলগাছের সঙ্গে লক্ষ্মীদেবীর কৃপালাভ সম্পর্কযুক্ত। তাই বাড়ির ব্যালকনিতে কোন কোন ফুলগাছ (Lucky Plants) লাগাবেন তা দেখে নিন ।

লক্ষ্মীদেবী পদ্মের উপর বসে রয়েছেন, এমন ছবি প্রায় বেশিরভাগ গৃহস্থ বাড়িতে দেখা যায়। সুতরাং, লক্ষ্মীদেবীর প্রিয় পদ্মফুল। এটি পবিত্রতা এবং সম্পদের প্রতীক। বাড়িতে পদ্মফুল ফোটাতে পারেন। সেক্ষেত্রে মাটির বড় পাত্রে জল জমিয়ে পদ্মফুল ফোটান। ব্যালকনিতে রোদের জোগান থেকে ভালো থাকে, সেদিকে খেয়াল রাখুন।

Advertisement

Lotus lucky plant of Goddess Lakshmi symbolizing wealth

বেশিরভাগ গৃহস্থ বাড়িতে গাঁদা ফুল ফোটানো হয়। উজ্জ্বল রঙের জন্য নাকি এই ফুলটি লক্ষ্মীদেবীর প্রিয়। সহজে এই ফুল ব্যালকনিতে চাষ করা সম্ভব। হালকা জল, রোদেই ফোটানো সম্ভব। মাঝে মাঝে ফুলে জলের ছিটে দিতে হবে। ওই ফুলই লক্ষ্মীর পায়ে দিতে পারেন।

Marigold plant known as a lucky plant that brings positive energy

সুগন্ধের জন্য জুঁই ফুল খুবই জনপ্রিয়। প্রায় বেশিরভাগ গাছপ্রেমীরা এই ফুল ব্যালকনিতে বসান। লক্ষ্মীদেবীর অত্যন্ত প্রিয় এই ফুলটি। খুব বেশি যত্নের দরকার নেই। চাইলে ছোট্ট টবে অল্প জল দিয়ে জুঁই ফুল ফোটাতে পারেন।

Lucky plant of Jasmine associated with Goddess Lakshmi for peace

জবা ফুল কালী ও দুর্গা ঠাকুরের অত্যন্ত প্রিয়। লাল এবং গোলাপি রঙের জবা ফুল খুবই পছন্দের লক্ষ্মীদেবীর। ছোট্ট টবে হালকা জল দিয়ে এই গাছ বসাতে পারেন। রোদ চলাচল যেন ভালো থাকে, সেদিকে নজর দিতে হবে।

Hibiscus plant believed to be a lucky plant for attracting success

গোলাপ পছন্দ করেন সকলেই। তাই ব্যালকনিতে কেউ কেউ গোলাপ ফুল চাষ করেন। লাল এবং গোলাপি রঙের গোলাপ লক্ষ্মীদেবীর অত্যন্ত প্রিয়। বাড়িতে ধনাগম বাড়াতে চাইলে গোলাপ ফুল ফোটান ব্যালকনিতে। অল্প জল এবং সামান্য রোদেই গোলাপ ফুল ফোটাতে পারেন।

Rose plant regarded as a lucky plant for abundance

বাড়ির একটুকরো ব্যালকনিকে করে তুলুন আরও সবুজ। তাতে বাড়ির শোভা যেমন বাড়বে, তেমনই হবে শ্রীবৃদ্ধি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.