সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বুধবারই আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস চলে এসেছে সাধারণ মানুষের হাতের কাছে৷ যদিও হাতের কাছেই এসেছে, হাতের মুঠোয় নয়৷ আইফোনের চড়া দাম বরাবরই তাকে সাধারণ মানুষের নাগালের বাইরে রাখে৷ বিশেষত ভারতীয় বাজারে এই দামের জন্যই আইফোন মেমে ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ কিন্তু বেশ কম দামেও আইফোন পাওয়া যায়৷ কোথায়?
ধরা যাক ইতালি, ভারতীয় মুদ্রায় ৫৯,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে আইফোন৷ ভারতের চেয়ে ১০০ টাকা কম৷ ফ্রান্সও প্রায় কাছাকাছিই আছে৷ আইফোন ফ্রান্সের বাজারে ভারতীয় মুদ্রায় ৫৭,৭০০ টাকায় পাওয়া যাবে৷ অস্ট্রেলিয়ায় আরেকটু কম দামে বিক্রি হবে আইফোন৷ ভারতীয় মুদ্রায় মাত্র ৫৪,৫০০ টাকায়৷ চিন ও ব্রিটেনের পার্থক্য অবশ্য মাত্র ৭০০ টাকার৷ চিনে আইফোনের মূল্য ভারতীয় মুদ্রায় ৫৩,৮০০ আর ব্রিটেনে ৫৩,১০০৷ কিন্তু জাপানে কিন্তু বেশ কমেই পাওয়া যাচ্ছে আইফোন| ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪৭,৩৫০ টাকা৷ আর যদি আপনি চলে যেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র তবে তো কথাই নেই৷ স্বাভাবিকভাবেই সেখানে আইফোনের সবচেয়ে কম দাম৷ আইফোন মার্কিন বাজারে মিলছে ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪৩,৪০০ টাকায়৷
ফলে সস্তায় আইফোন কেনার সেরা ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্র৷ কিন্তু আইফোন চাই বললেই তো আর আমেরিকা চলে যাওয়া যায় না, সেটা অবাস্তব৷ আসল কথা হল অ্যাপল সংস্থা শুধুমাত্র মার্কিন মুলুকের জন্যই নয়া আইফোন সিরিজের দাম কম করে রেখেছে৷ আর পাশ্চাত্য থেকে এশিয়া ও তৃতীয় বিশ্বের দেশগুলিতে আরও চড়া দামে বিকোচ্ছে৷ কারণটা খোলসা করার কি খুব প্রয়োজন আছে!
সর্বশেষ খবর
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?